বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : শাহজাদপুরের ইউনিয়ন পর্যায়ে করোনা প্রতিরোধে গত কয়েকদিন ধরে জনসচেতনতামূলক প্রচার প্রচারণা চালানোর পাশাপাশি কায়েমপুর ইউনিয়নের গ্রামে গ্রামে পথে প্রান্তরে সর্বসাধারণের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, সাবান, মাস্ক ও বিদেশি হ্যান্ড গোল্ভস বিতরণ করে চলেছেন কায়েমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এস এম হাসেবুল হক হাসান। ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি ঘুরে এসব উপকরণ বিতরণের পাশাপাশি তিনি সরকারি নির্দেশনা মেনে চলতে ও বিশেষ প্রয়োজনে বাড়ির বাহিরে বের হবার ক্ষেত্রে সামাজিক দুরত্ব (এক জন থেকে আরেকজনের দুরত্ব কমপক্ষে ৩ ফুট) বজায় রেখে চলাচল করতে পরামর্শ দিয়ে যাচ্ছেন। সেই সাথে বিদেশ ও ঢাকা ফেরৎ এলাকাবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখতে এলাকাবাসীকে সচেতন করছেন এবং নিয়মিত তদারকী করছেন। এ বিষয়ে কায়েমপুর ইউপি চেয়ারম্যান হাসেবুল হক হাসান বলেন, ‘দেশের এই ক্রান্তিকালে ঘরে বসে থাকার সুযোগ নেই। জনসচেতনা বৃদ্ধি করতে ইতিপূর্বে প্রচার প্রচারণা করা হয়েছে। এখন করোনা ভাইরাস প্রতিরোধে সহায়ক বিভিন্ন উপকরণ বিতরণ করছি। হোম কোয়ারেন্টাইন বাস্তবায়নে ইউনিয়নবাসীকে সর্বদা সজাগ থাকার অনুরোধ জানাচ্ছি।’

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

পড়াশোনা

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। ছোট ভাইবোনদের পড়াশোনা মিলিয়ে সংসারের খরচ বেড়েছে। কিন্তু হঠাৎই মাথায় ব...

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

আন্তর্জাতিক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

রাজনীতি

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...