রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজের শিক্ষার্থী শেফা ইসলাম তুলি (২৫)। রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৬ জুলাই) সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার এক দিন বয়সী নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম মহাসচিব ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজের ১৫তম ব্যাচের পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন শেফা ইসলাম তুলি। মাত্র দুই দিন আগে তিনি সন্তান প্রসব করেছিলেন। শেফা ইসলামের সহপাঠী নাফিসা তাহসীন তরি বলেন, গত ২৪ জুলাই দুপুরে স্কয়ার হাসপাতালে একটি ছেলে সন্তানের জন্ম দেন শেফা ইসলাম তুলি। সে সময় শিশুটির অবস্থাও আশঙ্কাজনক ছিল। শিশুটিকে নবজাতক আইসিইউতে (এনআইসিইউ) ভেনটিলেশনে রাখা হয়েছিল। শনিবার রাত ১০টার দিকে শিশুটি মারা গেছে। আর রোববার শেফা ইসলাম মারা গেলেন। আমি ও শেফা ইসলাম একই বর্ষের শিক্ষার্থী। আমাদের এখনো ফাইনাল পরীক্ষা বাকি। এ নিয়ে করোনায় এখন পর্যন্ত ৭৪ জন চিকিৎসক মারা গেছেন। আর করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ১১ জন চিকিৎসক।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...