সোমবার, ২৩ মার্চ ২০২৬
করোনার ক্রান্তিকালেও খোশ মেজাজে ধান কাটতে শুরু করেছেন শাহজাদপুরের কৃষকেরা। চলতি বোরো মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ও কোন প্রাকৃতিক দুর্যোগ নেমে না আসায় শাহজাদপুরে বোরো ধানের ফলন অতীতের তুলনায় বেশ ভালো হয়েছে । ইতিমধ্যেই নদী তীরবর্তী নীচু স্থানে ও বিভিন্ন নীচু নালায় রোপিত স্থানীয় বোরো জাতের ধান (আগুর ধান) পেঁকে যাওয়ায় কৃষকেরা করোনার ক্রান্তিকালের মধ্যেও হাঁসি খুশি মনে ধান কাটতে শুরু করেছেন। এবার ধানের ফলনও বেশ ভালো হয়েছে বলে কৃষকেরা জানিয়েছেন। শাহজাদপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর শাহজাদপুর পৌর এলাকাসহ ১৩টি ইউনিয়নে মোট ২২ হাজার ৮'শ ৮০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করেছে কৃষকেরা। ইতিমধ্যেই বোরো স্থানীয় জাতের ধান পেঁকে যাওয়ায় তা কাটা শুরু হয়েছে। আগামী ১ সপ্তাহের মধ্যে উফসী জাতের ধানও পেঁকে যাবে এবং ১ সপ্তাহ পর কৃষকেরা পুরোদমে ধান কাটার কাজে লেগে যাবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। ধান রোপন থেকে কৃষকের ঘরে তোলা পর্যন্ত বিভিন্ন পর্যায়ে কৃষকদের উপজেলা কৃষি অফিস থেকে পরামর্শ দেয়াসহ নানা ধরনের সহযোগীতা করা হচ্ছে। শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের চর-নরিনা গ্রামের কৃষক শাহীনূর রহমানসহ বেশ কয়েকজন প্রান্তিক কৃষক জানান, ‘চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় ও চলতি বোরো মৌসুমে কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা না দেয়ায় স্থানীয় বোরো জাতের ধানের ফলনও খুব ভালো হয়েছে । ইতিমধ্যে এসব ধান পেঁকেও গেছে। লকডাউনে কৃষকদের হাতে তেমন কোন কাজ নেই। তাই শ্রমিকদের সাথেপাশে রেখে কৃষকেরাও উৎসবের আমেজে ধান কাটছেন। শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুস সালাম জানান, ‘দুর্যোগমুক্ত আবহাওয়ার কারণে এবার ধানের স্বাভাবিক বৃদ্ধি ও ফলনও অতীতের চেয়ে বেশ ভালো হয়েছে। শেষ পর্যন্ত এভাবেই আবহাওয়া অনুকূলে থাকলে ধানের বাম্পার ফলন নিয়ে কৃষকেরা যে স্বপ্ন বুকে লালন করেছেন, তাদের সেই স্বপ্ন ও বুকভরা আশা এবার বাস্তবে রূপ নেবে। এতে কৃষকেরা অর্থনৈতিকভাবেও বেশ লাভবান হবেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...