বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির : গত শনিবার রাতে দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলের বাসভবনে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ সময় এমপি হাসিবুর রহমান স্বপনসহ গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে তিনি দ্রুত নিহত সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুনকে স্বাস্থ্য বিভাগে চাকুরী দেয়ার আশ্বাস দিয়েছিলেন। তার দেয়া সেই আশ্বাস তিনি রাখলেন। আজ বুধবার বিকেলে ঢাকার তেজগাঁও বাণিজ্যিক এলাকাস্থ রাষ্ট্রায়ত্ব এসেন্সিয়াল ড্রাগ কোম্পানী লিঃ এর কেন্দ্রীয় কার্যালয়ে ওই কোম্পানীর পক্ষ থেকে নিহত সাংবাদিকের স্ত্রী নুরুন্নাহার খাতুনের সরকারি চাকুরীর নিয়োগপত্র স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের হাতে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, ‘ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম কথা দিয়েছিলেন নিহত সাংবাদিক আব্দুল হাকিমের স্ত্রীকে স্বাস্থ্য বিভাগের অধীনে একটি সরকারি চাকুরী দেয়ার। তার কথা তিনি রেখেছেন। স্বাস্থ্য বিভাগের অধীনস্থ ও রাষ্ট্রায়ত্ব এসেন্সিয়াল ড্রাগ কোম্পানী লিমিটেড-এ নিহতের স্ত্রী নুরুন্নাহারের নিয়োগপত্র হাতে পেয়েছি। শুক্রবার সকালে নিহতের স্ত্রী নুরুন্নাহারের হাতে আমি নিজে ওই নিয়োগপত্র পৌছে দেবো।’ এদিকে, শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুর শর্টগানের গুলিতে নিহত সাংবাদিক শিমুলের স্ত্রীকে সরকারি চাকুরী দেয়ায় শাহজাদপুরে কর্মরত সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

পড়াশোনা

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। ছোট ভাইবোনদের পড়াশোনা মিলিয়ে সংসারের খরচ বেড়েছে। কিন্তু হঠাৎই মাথায় ব...

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

আন্তর্জাতিক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

রাজনীতি

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...

বিকিনি পরতে শরীর তৈরি করছেন পারিনীতি!