শনিবার, ২১ মার্চ ২০২৬
ইন্টারনেটের গতি পরীক্ষা ও বিশ্লেষণে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ‘ওকলা’ পরিচালিত নিরীক্ষায় চলতি বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে দেশের দ্রুততম নেটওয়ার্ক ‘স্পিডটেস্ট অ্যাওয়ার্ড’ অর্জন করেছে বাংলালিংক। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলালিংক জানায়, ওকলা ‘স্পিডটেস্ট অ্যাপ’ ব্যবহারকারীদের থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এই পুরস্কার দেওয়া হয়। এবারের স্পিডটেস্ট রিপোর্ট অনুযায়ী, উল্লিখিত সময়ে বাংলালিংকের স্পিড স্কোর ১৫.০৯। স্পিডটেস্ট অ্যাপের মাধ্যমে প্রতিদিন কয়েক মিলিয়ন ফলাফল সংগ্রহ করে ওকলা। অপারেটরটি জানায়, সম্প্রতি বাংলালিংক বাঘের ডোরাযুক্ত লোগোটি নতুনভাবে প্রকাশ করেছে। বাংলাদেশিদের সাহস ও জয়ের অদম্য স্পৃহার এই প্রতীক গ্রাহকদের উন্নত সেবা দিতে বাংলালিংকের দৃঢ় প্রতিজ্ঞাকেও প্রতিফলিত করে। বাংলালিংক চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, “গ্রাহকদের উন্নতমানের ডিজিটাল সেবা দেওয়ার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। বিশেষ এই অর্জনকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে আমরা বাংলালিংকের লোগোকে নতুনভাবে প্রকাশ করেছি। এটি ডিজিটাল সেবা কেন্দ্রিক টেলিকম অপারেটর হিসেবে আমাদের অগ্রগতির পাশাপাশি বাংলাদেশের অপার সাহস ও জয়ের স্পৃহাকে উপস্থাপন করে।” বাংলালিংকের চিফ টেকনোলজি অফিসার পিয়েরে বউট্রস ওবেইদ বলেন, “গ্রাহকদের সেরা ডিজিটাল সেবা দিতে আমাদের প্রযুক্তিগত উন্নয়নের স্বীকৃতি এই পুরস্কার। দেশের বেসরকারি অপারেটরদের মধ্যে গ্রাহক প্রতি সর্বোচ্চ পরিমাণ স্পেকট্রাম নিয়ে সাম্প্রতি আমরা আধুনিক অবকাঠামো এবং শক্তিশালী ফোরজি নেটওয়ার্ক বিস্তৃতিকে অগ্রাধিকার দিয়েছে। এই অসাধারণ অর্জন সম্ভব হয়েছে প্রযুক্তিভিত্তিক উদ্যোগ এবং গ্রাহক সেবায় নিবেদিত আমাদের সবার আন্তরিক প্রচেষ্টার কারণে।” ‘ওকলা’র চিফ এক্সিকিউটিভ অফিসার ডোগ সাটলস বলেন, “বাংলাদেশের দ্রততম মোবাইল নেটওয়ার্ক হিসেবে বাংলালিংককে স্বীকৃতি দিতে পেরে আমরা আনন্দিত। এই স্বীকৃতি বাংলালিংকের অনবদ্য পারফরম্যান্সের ফলাফল। ২০২০ সালের প্রথম এবং দ্বিতীয় প্রান্তিকে ‘স্পিডটেস্ট’ গ্রাহকদের পাওয়া ফলাফল গভীরভাবে বিশ্লেষণ করে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।” সূত্রঃ বিডিনিউজ২৪ডটকম

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

শাহজাদপুর

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় নিবাসী মিঠু চৌধুরী, শুভ্র চৌধুরী ও শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক

প্রাণস্পন্দন হারাচ্ছে বাঘাবাড়ী নৌবন্দর

অর্থ-বাণিজ্য

প্রাণস্পন্দন হারাচ্ছে বাঘাবাড়ী নৌবন্দর

সরকারীভাবে কার্যকরী উদ্যোগের অভাবে উত্তরাঞ্চলের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি বাঘাবাড়ী নৌবন্দর দিনে দিনে অচলপ্রায় হয়ে পড়ছ...