বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
মোঃ মুমীদুজ্জামান জাহান, নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার উল্টাডাব গ্রামের হতদরিদ্র তাঁত শ্রমিক মোঃ খোকা মিয়ার ছেলে মোঃ জাহাঙ্গীর আলম তাঁত শ্রমিকের কাজ করে সংসার ও পড়ালেখার খরচ চালিয়ে এ বছর কৈজুরী স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে পাস করেছে। যমুনা নদীর ভয়াবহ ভাঙ্গণে বাড়িঘর হারিয়ে তারা এখন বাস করে শাহজাদপুরের পোরজনা ইউনিয়নের উল্টাডাব গ্রামের জীর্ণ ঘরে। জাহাঙ্গীর আলম একজন সৎ ধার্মীক ব্যক্তি হিসাবে ব্যাপক পরিচিত। সে নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়ে এবং রোজা রাখে। তার সততা ও নিষ্ঠায় এলাকাবাসি মুগ্ধ। তার বড় দুই বোনের বিয়ে হয়ে গেছে। ছোট ভাই হাবিব ৮ম শ্রেশীতে পড়ে। বাবা মোঃ খোকা মিয়া তাঁত শ্রমিক, মা মোছাঃ জাহানারা খাতুন কুন মেশিনে সূতার কাজ করে। এ আয় দিয়ে তাদের খাওয়া ও ২ ভাইয়ের পড়ালেখার খরচ চালানো দূরুহ হয়ে পরে। তাই জাহাঙ্গীর আলম তার বাবা মায়ের এ কষ্ট লাঘবে সেও তাঁত শ্রমিকের কাজ করে সংসার ও পড়ালেখার খরচ চালিয়ে এই অভাবনীয় সাফল্য অর্জন করেছে। সে জেএসসি ও পিএসসিতেও জিপিএ-৫ পেয়েছে। সে ভাল কলেজ থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করে একজন ডাক্তার হতে চায়। কিন্তু অর্থাভাবে তার সে স্বপ্ন ভেস্তে যেতে বসেছে। অর্থাভাবে তার এখন একাদশ শ্রেশীতেই ভর্তি হওয়া দূরুহ হয়ে পড়েছে। তাই সে দেশের ধর্ণাঢ্য ও হৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্য ও ভাল কলেজে বিনা খরচে অধ্যায়নের সুযোগ প্রার্থনা করেছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সম্পাদকীয়

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সংবিধানের ৪ মূলনীতি-(১) গণতন্ত্র, (২) সমাজতন্ত্র, (৩) ধর্মনিরপেক্ষতা, (৪) জাতীয়তাবাদ এ সব কথা কাগজে কলমে উপহাস মাত্র। এর...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

করোনায় আক্রান্ত খালেদ মাহমুদ

খেলাধুলা

করোনায় আক্রান্ত খালেদ মাহমুদ

গতকাল দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল টিম ডিরেক্টর খালেদ মাহমুদের। কিন্তু করোনা ধরা পড়ায় বাসাতেই আইসোলেশনে থাকতে হচ্ছে তাঁ...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে