বুধবার, ২৫ মার্চ ২০২৬
মোঃ মুমীদুজ্জামান জাহানঃ সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক সম্পাদক সাজ্জাদ হায়দার লিটন গতকাল শনিবার সন্ধ্যায় নিজ এলাকা শাহজাদপুরে ফিরেছেন। তিনি এলাকায় ফিরেই নেতা-কর্মীদের সাথে দেখা করেন এবং সবার কাছে নৌকায় ভোট চান। তিনি এ দিন রাতেই শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নে ভোট পরিচালনার জন্য দলীয় নেতা-কর্মীদের নিয়ে ১০টি সেন্টার কমিটি গঠন করেন। পরে পোতাজিয়া বাজারের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক নির্বচনী সভায় প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি উপস্থিত সকল নেতা-কর্মীর উদ্দেশ্যে বলেন,আমার মনোনয়ন না পাওয়ার কষ্ট ও সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে নৌকার বিজয় নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করুন। মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা বিচক্ষণতার সাথে বিবেচনা করে বর্তমান এমপি হাসিবুর রহমান স্বপনকে আবারও মনোনয়ন দিয়েছেন। আমরা এখন থেকে তার ও নৌকার বিজয় সুনিশ্চিতে কাজ করর। উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকার বিজয় সুনিশ্চিত করব। পোতাজিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরো বক্তব্য রাখেন,আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহ,আরশাদ আলী,সোহেল রানা,আব্দুল্লাহ আল মাহমুদ,রাশিদুল হায়দার রাশেদ,আনছার আলী প্রমূখ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

আরাফাত শাকিল ওই মহল্লার শওকত আলীর ছেলে। তিনি জনতা ব্যাংক এসবি ফজলুল হক রোড শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত।