সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে তেল-গ্যাসের অনুসন্ধান নিয়ে গ্রিসের সঙ্গে উত্তেজনার মধ্যেই উত্তরপশ্চিম সাইপ্রাসের কাছে দুই সপ্তাহব্যাপী সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে তুরস্ক। শুক্রবার রাতে দেয়া এক ঘোষণায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার থেকে শুরু হওয়া এ মহড়া ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার তাদের বেশ কয়েকটি এফ-১৬ জঙ্গিবিমান গ্রিসের ৬টি এফ-১৬ জঙ্গিবিমানকে তুরস্ক কাজ করছে এমন একটি এলাকায় প্রবেশ করতে দেয়নি। পরে শনিবার থেকে উত্তরপশ্চিম সাইপ্রাসের কাছে দুই সপ্তাহের মহড়ার প্রস্তুতি নিতে নৌ সেনাদের নির্দেশ দেয় তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি পূর্ব ভূমধ্যসাগরে মিসর ও সাইপ্রাস বড় জ্বালানি খনির সন্ধান পেয়েছে। এরপরই তুরস্ক ওই এলাকায় প্রাকৃতিক সম্পদের খোঁজ পাওয়ার জন্য অতিমাত্রায় তৎপর হয়ে ওঠে। এ নিয়ে পূর্ব ভূমধ্যসাগরে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। ভূমধ্যসাগরে তুরস্কের প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে গ্রিস। আঙ্কারার অনুসন্ধান জাহাজ ভূমধ্যসাগরে আরও কয়েক দিন থাকার ঘোষণার কয়েক ঘণ্টার ব্যবধানে গ্রিসের সংসদে মিসরের সঙ্গে সামুদ্রিক সীমানার চুক্তি অনুমোদন করা হয় এদিকে তুরস্ক ও গ্রিসের মধ্যে সামরিক উত্তেজনার বিষয়টিকে ভালোভাবে দেখছে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আর এ কারণে শুক্রবার তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ইইউ। তুরস্ক যদি পূর্ব ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান থেকে সরে না আসে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে পিছপা হবে না ইইউ। এমনটাই জানিয়েছেন ইইউ’র শীর্ষ কূটনৈতিক কর্মকর্তা জোসেফ বোরেল। তথ্য সুত্রঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।