বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
শামছুর রহমান শিশির : আগামীকাল ( শুক্রবার) থেকে সিরাজগঞ্জের এনায়েতপুরে উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল, ইসলাম প্রচারক হযরত শাহ সূফী খাজা বাবা ইউনুছ আলী এনায়েতপুরী (রঃ) এর ৩ দিনব্যাপী (১০৫ তম) বাৎসরিক ওরশ শুরু হচ্ছে। ইতিমধ্যেই ওরশ উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ওরশ শরীফ সুষ্ঠুভাবে পালনে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ নিরাপত্বা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এনায়েতপুরসহ বিভিন্ন স্থানে বর্ণিল অালোক সজ্জায় সজ্জিত করা হয়েছে ও দৃষ্টিনন্দন তোরণ নির্মাণ করা হয়েছে। এদিকে, বাৎসরিক ওই ওরশ উপলক্ষে এনায়েতপুর থানার প্রায় ৩ লক্ষাধিক মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে । অনুষ্ঠিতব্য ৩ দিনের উক্ত ওরশে ভারতের আসামসহ দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ১০ লক্ষাধিক জাকের-ভক্তদের সমাগম গঠবে বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, গত ১৯১৬ সালে তৎকালীন দরবার শরীফের গদ্দিনশীন হুজুর পাক হযরত খাজা বাবা ইউনুছ আলী (রঃ) তাঁর কয়েকজন ভক্তদের সাথে পরামর্শক্রমে প্রথম বারের মতো ওরশ করার সিদ্ধান্ত নেন। সে বছর কয়েক'শ অনুসারী নিয়ে অনুষ্ঠিত হয় বাৎসরিক ওরশ। এরপর থেকে প্রতি বছর সুফিবাদী ইসলাম প্রচারক শাহ সূফী হযরত খাজা ইউনুছ আলী (রঃ) এর ৩ দিনব্যাপী মহাপবিত্র ওরশ শরীফ অনুষ্ঠিত হয়ে আসছে। মহান ওই ইসলাম প্রচারকের মানবিক কল্যাণকর কাজ দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে দেশ বিদেশে তাঁর ব্যাপক সুনাম ছড়িয়ে পড়ে। এরপর প্রতি বছরই তাঁর অনুসারী লাখ-লাখ জাকের ভাই-বোনদের অংশগ্রহণে সিরাজগঞ্জের এনায়েতপুর পাক দরবার শরীফে বাৎসরিক ওরশের মাধ্যমে দেশের বৃহৎ এক ধর্মীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়ে আসছে। মহাপবিত্র ওই ওরশকে উপলক্ষ করে বিশাল গ্রামীণ মেলা বসেছে। খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে এনায়েতপুরসহ বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ ও বর্ণিল আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে। এ বিষয়ে এনায়েতপুর পাক দরবার শরীফের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা আব্দুল আওয়ালসহ সংশ্লিষ্টরা জানান,' ইসলামী দিক নিদের্শনা তাৎপর্যের সাথে পালনে এই ওরশ শরীফ ঈদ উৎসবের মতই পরিণত হয়েছে। এনায়েতপুর মাজারসহ বিভিন্ন স্থানে বর্ণিল আলোক সজ্জায় সজ্জিত করায় ও তোরণ নির্মাণ করায় এ উৎসবে ভিন্ন মাত্রা যুক্ত হয়েছে। এ জন্য খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের নিকট আমরা কৃতজ্ঞ।' অপরদিকে, এলাকাবাসীর ভাষ্য, ' ঈদের পরেই বহু প্রতীক্ষিত মহাপবিত্র এ ওরশ প্রতি বছরেই আমাদের প্রাণের উৎসবে পরিণত হয়।'

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

শাহজাদপুরে সিরাজপ্লাজায় ভয়াবহ অগ্নিকান্ড

শাহজাদপুর

শাহজাদপুরে সিরাজপ্লাজায় ভয়াবহ অগ্নিকান্ড

বৃহস্পতিবার(২৪সেপ্টেম্বর) দুপুরে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারের সিরা...

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

খেলাধুলা

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

করোনা পরীক্ষায় নেগেটিভ সাকিব আল হাসান। তাই বিএসপিতে যেতে কোনো বাধা নেই দেশ সের অলরাউন্ডারের। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ক...

শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়িতে ৩ দিন ব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী শুরু হচ্ছে কাল

জাতীয়

শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়িতে ৩ দিন ব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী শুরু হচ্ছে কাল

শরীফ সরকার,শামছুর রহমান শিশির, মামুন বিশ্বাস, তানিম তুর্য : আগামীকাল ২৫ শে বৈশাখ সোমবার ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগ...

পৌরসভা নির্বাচনী হালচাল- উল্লাপাড়ায় মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন বেলাল হোসেন

রাজনীতি

পৌরসভা নির্বাচনী হালচাল- উল্লাপাড়ায় মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন বেলাল হোসেন

আসন্ন পৌর সভার নির্বাচনে উল্লাপাড়া পৌরসভার মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন বর্তমান পৌর মেয়র এম.বেলাল হোসেন। তিনি উল্লাপাড়া...