বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষায় এক দিনের সব নমুনার প্রতিবেদন ‘পজিটিভ’ এসেছে। এ অবস্থায় সেই ফলাফল আর ঘোষণা করা হয়নি। কর্তৃপক্ষের ধারণা, পিসিআর যন্ত্রের কোথাও কোনো গোলমাল হয়েছে। এটি ঠিক করতে এক সপ্তাহ থেকে পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর যন্ত্র দিয়ে ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে দেখা যায়, শতভাগ নমুনাই করোনা ‘পজিটিভ’। এমন অস্বাভাবিক ফলাফল দেখে সেদিনের ফলাফল আর ঘোষণা করা হয়নি। টেকনোলজিস্টরা উপলব্ধি করেন, যন্ত্রের কোথাও কোনো গোলমাল হয়েছে। পরে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, আসলেই যন্ত্রটিতে ত্রুটি রয়েছে। বিষয়টি ধর পড়ার পর ওই ত্রুটি সারানোর চেষ্টা চলছে। বারবার নমুনা পরীক্ষা করে যাচাই করা হচ্ছে, যন্ত্রটি এখন ঠিকমতো কাজ করছে কি না। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন না। হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস বলেন, যন্ত্রে একটু ত্রুটি দেখা দিয়েছিল। সেটি ঠিক হয়ে গেছে। আজ-কালের মধ্যে চালু করা যাবে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা শুরু হয় গত ১৯ মে থেকে। সেখানকার পিসিআর যন্ত্রটির ১৮৮ পর্যন্ত নমুনা পরীক্ষার সক্ষমতা রয়েছে। এই ল্যাবে পরীক্ষা বন্ধ থাকলেও এখন রাজশাহী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে পরীক্ষা চলছে। সুত্রঃ প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

রাজনীতি

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

বাংলাদেশ

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...

মারা গেছেন পিডিএফ ও ফটোশপের জনক

তথ্য-প্রযুক্তি

মারা গেছেন পিডিএফ ও ফটোশপের জনক

সফটওয়্যার কোম্পানি এডোবির সহপতিষ্ঠাতা চার্লস গ্যাসকি মারা গেছেন। তিনি শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মারা যান।...

করোনা আমাদের মাঝে কি শিক্ষা দিচ্ছে?

সম্পাদকীয়

করোনা আমাদের মাঝে কি শিক্ষা দিচ্ছে?

চেনাজানা মানুষগুলো একের পর এক বিদেয় নিয়ে পরপাগে চলে যাচ্ছেন। আমরা মুখবন্ধ পাঠ করে চলেছি। করোনা আমাদের মাঝে কি শিক্ষা দিচ...