মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
08 সারাদেশে মোবাইল ব্যাংকিংয়ের প্রসারে ভূমিকা রাখার জন্য আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হলো বাংলাদেশ ব্যাংক। ত্রিনিদাদ ও টোবাগোর রাজধানী পোর্ট অব স্পেনে কেন্দ্রীয় ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর সংগঠন 'অ্যালায়েন্স ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন' (এএফআই) এর বিশ্বনীতি ফোরামে মঙ্গলবার এই পুরস্কার ঘোষণা করা হয়। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান তার প্রতিক্রিয়ায় জানান, এএফআইয়ের এই পুরস্কার কেন্দ্রীয় ব্যাংকের কাজেরই স্বীকৃতি। তিনি বলেন, বিশ্বে মোবাইল ব্যাংকিংয়ের নেতৃত্বে থাকা কেনিয়ার মতো দেশের চেয়েও বাংলাদেশে এ খাত দ্রুত বাড়ছে। গভর্নর আরো বলেন, আমাদের দারিদ্র্যবিমোচন ও আর্থিক অন্তর্ভুক্তীকরণমুখী ব্যাংকিং দৃষ্টিভঙ্গিরই প্রকাশ ঘটেছে ওই নীতিমালায়। কম খরচে দ্রুত অর্থ স্থানান্তরের সেবা নিশ্চিত করতে ২০১০ সালে বাংলাদেশে মোবাইল ব্যাংকিং সেবা চালু হয়। পরের বছর ২২ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে একটি নীতিমালা জারি করে, যাতে সংশ্লিষ্ট ব্যাংক ও প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে ২৮টি ব্যাংক বাংলাদেশের ১ কোটি ৬৭ লাখ গ্রাহককে মোবাইল ব্যাংকিং সেবা দিচ্ছে। গড়ে প্রতিদিন ২৮৪ কোটি টাকা লেনদেন হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। মোবাইল ব্যাংকিংয়ের অনুমতি পাওয়া ব্যাংকগুলো বর্তমানে ৪ লাখ ১৪ হাজার এজেন্টের মাধ্যমে সারাদেশে এ সেবা দিচ্ছে বলে কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশের মোবাইল ব্যাংকিং মডেলটি সারাবিশ্বে একটি উদাহরণ হিসেবে আলোচিত হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংক মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হলো। অ্যালায়েন্স ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন হলো বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক এবং আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর আন্তর্জাতিক সংগঠন, যা বিশ্বব্যাপী সাধারণ মানুষকে আর্থিক খাতে অন্তর্ভুক্ত করার বিষয়ে কাজ করছে। এর অংশ হিসেবে বাংলাদেশের দরিদ্র কৃষক, বর্গাচাষি, ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের জন্য অর্থায়ন বাড়ানোসহ আর্থিক সেবার বাইরে থাকা জনসাধারণকে এ সেবা পৌঁছে দিতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গ্রামের গরিব কৃষকরাও এখন মাত্র ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ পাচ্ছেন। বর্তমানে এক কোটির বেশি কৃষকের এ ধরনের অ্যাকাউন্ট রয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল ভোগ করছে এমন 'হতদরিদ্র' ৩৬ লাখ মানুষের নামেও অ্যাকাউন্ট হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

অপরাধ

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ...

শাহজাদপুরে শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

আইন-অপরাধ

শাহজাদপুরে শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিত্যাক্ত বাড়িতে জামরুল কুড়াতে গিয়ে মাদরাসা ছাত্র মামার ধূমপান করা দেখে ফেলায় শিশুশ্রেণি

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

অধঃস্তন আদালতের কর্মচারীদের তিন দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

শাহজাদপুর

অধঃস্তন আদালতের কর্মচারীদের তিন দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন- সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর শাখার উদ্যোগে বাংলাদ...

শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহজাদপুর

শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন এলাকা থেকে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-...

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গ...