রবিবার, ২২ মার্চ ২০২৬
শাহজাদপুর সংবাদ ডটকম, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল ২৩ সেপ্টেম্বর রোববার সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস ও সাধারণ সম্পাদক ডা. হাবিবে মিল্লাত মুন্না ৬ মাসের জন্য ওই আহবায়ক কমিটির অনুমোদন দেন । ৭১ সদস্য বিশিষ্ট উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য গোলাম মোস্তফাকে। প্রবীণ রাজনীতিবিদ ও সাংবাদিক নেতা গোলাম মোস্তফা সফলতার সাথে উল্লাপাড়া প্রেসক্লাবের কয়েকবার সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। নবগঠিত ওই আহবায়ক কমিটির যুগ্ন-আহ্বায়কেরা হলেন, তানভীর ইমাম এমপি, সাবেক এমপি শফিকুল ইসলাম, অধ্যপক ইদ্রিস আলী, উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মারুফ-বিন -হাবীব, মাহবুব সারোয়ার বকুল ও সেলিনা মির্জা মুক্তি। উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের নবগঠিত আহবায়ক কমিটিতে ৬৪ সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কর্তৃক অনুমোদনকৃত উল্লাপাড়া উপজেলার ৭১ সদস্যবিশিষ্ট নবগঠিত এ কমিটিকে স্বাগত জানিয়েছে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অত্যাসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নবগঠিত এ আহবায়ক কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা আশাবাদ ব্যাক্ত করেছেন। সেইসাথে সিরাজগঞ্জ জেলা ও সকল উপজেলা এবং থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ নবগঠিত এ কমিটির আহবায়ক, যুগ্ম-আহবায়কসহ সকল সদস্যকে অভিনন্দনজানিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

বিধিনিষেধ না মানায় শাহজাদপুরে ১৬ জনকে জরিমানা

শাহজাদপুর

বিধিনিষেধ না মানায় শাহজাদপুরে ১৬ জনকে জরিমানা

লকডাউন কার্যকর করতে বুধবার শাহজাদপুর ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়। কিন্ত সরকারি বিধি...

শাহজাদপুরে সোনাতনী ইউনিয়ন যুবদল সভাপতি গ্রেফতার

রাজনীতি

শাহজাদপুরে সোনাতনী ইউনিয়ন যুবদল সভাপতি গ্রেফতার

শাহজাদপুর প্রতিনিধি : বহুল আলোচিত সায়দাবাদে ট্রেনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা দুটি মামলায় সিরাজগঞ্জের শাহজ...

শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষকে আওয়ামী লীগের দাপ্তরিক পত্র দেয়ায় মিশ্র প্রতিক্রিয়া

জাতীয়

শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষকে আওয়ামী লীগের দাপ্তরিক পত্র দেয়ায় মিশ্র প্রতিক্রিয়া

শাহজাদপুর প্রতিনিধি : একটি অনুষ্ঠান সফল করতে  ‘কেন্দ্রীয় আওয়ামী একটি লীগের একটি দাপ্তর...