শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর বাজারে অভিযান চালিয়ে ৫’শ ২০ লিটার চোলাই মদসহ ৩ যুবককে আটক করেছে র‌্যাব। রোববার (১২ জুলাই) ভোরে এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলো, উপজেলার লাহিড়ী পাড়া গ্রামের নব কুমার সিংয়ের ছেলে গোপাল কুমার সিং (৩০), লাহিড়ী মোহনপুরের মৃত ময়লা প্রামানিকের মোঃ আইয়ুব আলী (২৮) ও চর মোহনপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে মোঃ হাসেম আলী (২০)। র‌্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের এএসপি মোঃ হাসিবুল আলম জনতার নিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে লাহিড়ী মোহনপুর বাজারের তালুকদার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৫’শ ২০ লিটার চোলাই মদ ও নগদ ১৩ হাজার ৯’শ ৯০টাকাসহ ওই তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে