বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
01 চন্দন কুমার আচার্য, : গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত উপজেলা ভূমি অফিসে আগুন লেগে অফিসের ৪টি কক্ষ পুড়ে গেছে। অগ্নিকান্ডে অফিসের সকল গুরুত্বপূর্ণ রেকর্ড, আসবাবপত্র, ফটোকপি মেশিন ও ৩টি কম্পিউটার পুড়ে যায়। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় প্রায় আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকান্ড নাশকতা হতে পারে বলে উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) আকরাম আলী ও থানা পুলিশ ধারণা করছে। শনিবার সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক বিল্লাল হোসেন, সিরাজগঞ্জের পুলিশ সুপার ইমরান হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান পুড়ে যাওয়া ভূমি অফিস পরিদর্শন করেন। ভূমি অফিসে অগ্নিকান্ডের ঘটনায় সিরাজগঞ্জ জেলা প্রশাসন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কামরুল হাসানকে প্রধান করে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার জয়নাল আবেদীন ও শাহজাদপুর পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জমির উদ্দিন আহমেদ এই তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। 02 পুলিশ অগ্নিকান্ডের ঘটনায় এ পর্যন্ত ৫ জনকে আটক করেছে। এরা হলেন- উপজেলার ঝিকিড়া গ্রামের তুহিন, মনিহার, রেন্টু, রুবেল ও রওশন। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা জানান, উপজেলা ভূমি অফিসে কর্মরত নাইট গার্ড সাখাওয়াত হোসেন ও গুলজার হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় মামলা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

সিরাজগঞ্জ জেলার সংবাদ

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে দশম শ্রেণির ওই ছাত্রীর (১৬) সঙ্গে বগুড়া জেলার ধুনট উপজেলার চর সারিয়াকান্দি গ...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...