শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

বিয়ে বাড়িতে সাউন্ডবক্স বাজানোকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে মোট ১২ জন আহত হয়েছে। এদের মধ্যে ৬জনকে গুরুতর অবস্থায় সিরাজগঞ্জ বঙ্গমাত শেখ ফজিলাতুননেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে রোববার (২৩ মে) সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের পাগলা গ্রামে কালু প্রামানিকের বাড়িতে। কালু প্রামানিকের ছেলে মিন্টুর এদিন বৌভাতের অনুষ্ঠান ছিল।

গুরুতর আহতরা হলেন, পাগলা গ্রামের বাসিন্দা বড়হর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সম্পাদক রাসেল হোসেন (৩০), ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সম্পাদক সবুজ হোসেন (৩২), পাগলা ওয়ার্ড যুবলীগের সভাপতি সাজেদুল ইসলাম (৩৪), ও ছাত্রলীগ নেতা সুজন (৩১), রফিকুল (৩২) ও খলিলুর রহমান (৩০)।

পাগলা গ্রামের লোকজন জানান, কালু প্রামানিকের ছেলে মিন্টুর বিয়ে উপলক্ষে শুক্রবার তাদের বাড়িতে বিয়ের আয়োজকরা উচ্চস্বরে সাউন্ড বক্স বাজালে গ্রামের জাহিদুল, শহিদুল ও সাহেদ আলী তাদেরকে সাউন্ডবক্স বাজানো বন্ধ করতে বলে। এ নিয়ে দুইপক্ষের মধ্যে হাতাহাতি হয়। এই গোলযোগের জেরধরে রোববার বৌভাতের অনুষ্ঠানে জাহিদুলদের দলের সঙ্গে কালু প্রামানিকের দলের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে। এতে ছাত্রলীগ নেতাসহ ১২ জন আহত হয়। গ্রামের লোকজন ঘটনাস্থলে এসে গোলযোগ নিয়ন্ত্রণ করে।

এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস (পিপিএম) জানান, গোলযোগের খবর পেয়ে তিনি সোমবার (২৪ মনে) পাগলা গ্রামে কথিত বিয়ে বাড়ি পরিদর্শন করেছেন। কালু প্রামানিকের পক্ষ থেকে তার বাড়িতে আসা লোকজনের উপর হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...