উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বন্ধ হলো অষ্টম শ্রেনীর স্কুল পড়ুয়া ছাত্রীর বাল্য বিবাহ। গত রোববার রাতে উপজেলার হাওড়া গ্রামে উল্লাপাড়া উপজেলার মানবাধিকার কমিশনের নেতৃবৃন্দ এই বাল্য বিবাহ বন্ধের উদ্যোগ নেয়। উপজেলা মানবাধিকার কমিশনের সম্পাদক রাজু আহমেদ সাহান জানান, ঘটনার সময় উপজেলার হাওড়া গ্রামের ইয়াকুব আলীর ৮ম শ্রেণীর স্কুল পড়ুয়া মেয়ে শাপলা খাতুনের সঙ্গে উল্লাপাড়ার খালিয়াপাড়া গ্রামের আমির হোসেনের কলেজ পড়ুয়া ছেলে মনিরুল ইসলামের বাল্য বিবাহ অনুষ্টিত হচ্ছিল। মনিরুল ঢাকার একটি বেসরকারি ডিপ্লোমা ইনষ্টিটিউটের ৩য় বর্ষের ছাত্র। খবর পেয়ে মানবাধিকার কমিশনের কর্মীরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম আলমকে অবহিত করলে তিনি দ্রুত ঘটনাস্থলে আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের পাঠানোর নিদের্শ দেন। পরে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বাল্য বিবাহ বন্ধ করার ব্যবস্থা গ্রহন করেন। এ সময় পুলিশ বর ও কনে উভয়ের পূর্ণ বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার মুচলিকা নিয়ে এ বিয়ে বন্ধ করেন। শাপলার বাবা ইয়াকুব আলী জানান, তিনি নিজের অজ্ঞতার কারণে এ রকম ভূল সিন্ধান্ত নিয়েছিলেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
প্রেম এক অদ্ভুত শক্তির নাম। প্রেমের চৌম্বক টানে প্রেমিক যেমন আকৃষ্ট হয় প্রেমিকার প্রতি,...
আন্তর্জাতিক
“ভালবাসা নিয়ে কবি, দার্শনিক ও লেখকদের নানা বাক্যের সমাহার”
