বুধবার, ২৫ মার্চ ২০২৬
ইমাম হাসান তানিমঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কল্পনা খাতুন (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুট ১২টার দিকে উপেজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের রামকান্তপুর মাঠপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।নিহত গৃহবধূ ওই গ্রামের সুজন আলীর স্ত্রী ও পৌর এলাকার সিংহগাতী গ্রামের আনসার আলীর মেয়ে। উল্লাপাড়া থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা শনিবার দুপুরের দিকে এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে ওই গৃহবধুর স্বামীর ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী ও শ্বশুরবাড়ীর লোকজন পলাতক রয়েছে। নিহতের বড় ভাই রাসেল অভিযোগ করে বলেন, তার বোনের স্বামী সুজন মাদকাসক্ত ছিল। এছাড়াও খালাতো বোনের সাথে পরকিয়া প্রেম চলছিল সুজনের। এসব বিষয়ে বাধা দিলে প্রতিদিনই মাদক সেবন করে স্ত্রী কল্পনাকে শারিরীক ও মানসিক নির্যাতন করতো। শুক্রবার রাতে নানা বিষয় নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া হয়। এরই এক পর্যায়ে তার বোন কল্পনাকে শ্বাসরোধে হত্যার পর ফাসির দড়িতে ঝুলিয়ে রাখা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ধর্ম

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর...

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

এনায়েতপুরে বেইলি ব্রিজ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

এনায়েতপুর

এনায়েতপুরে বেইলি ব্রিজ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

সিরাজগঞ্জের এনায়েতপুরের রুপনাই বেইলি ব্রিজ থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল...