শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জর উল্লাপাড়া পৌরসভা এলাকার পশ্চিমপাড়া মহল্লায় করোনায় মৃত গৃহবধূ আলেয়া খাতুনের সংস্পর্শে থাকা ছেলে রবিউলের (২২) নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ ধরা পরেছে। আর মেয়ে লিজা (২০) করোনায় আক্রান্ত হয়ে সিরাজগঞ্জ বাকবাটি কোভিড-১৯ হাসপাতালে ভর্তি রয়েছে। অপর ৩ জনের নেগেটিভ এসেছে। জানা যায়, করোনায় মৃত আলেয়াকে গোপনে কবরস্থ করার পর উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে গত ৫ মে আলেয়ার স্বামী, সন্তান ও নাতিসহ পরিবারের ৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়। পরীক্ষার ফলাফলে আলেয়ার ছেলে রবিউলের করোনা পজেটিভ এবং অপর ৩ জনের নেগেটিভ এসেছে। লিজা ও রবিউল দুজনেই সিরাজগঞ্জ বাকবাটি কোভিড-১৯ হাসপাতালে ভর্তি রয়েছে।
অপরদিকে, উপজেলার কাজিপাড়া গ্রামের হযরত আলী এবং পুলিশ সদস্য রাকিবুলের নমুনায় গত ২১ এপ্রিল করোনা পজেটিভ ধরা পড়ায় হযরত আলী হোম কোয়ারেন্টাইনে ও পুলিশ সদস্য রাকিবুলেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসলেসনে রাখা হয়। ১৮ দিন পর এদের দুই জনের নমুনা নিয়ে পুনঃরায় পরীক্ষা করলে ফলাফল নেগেটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আলামিন জানান, ডাক্তার ও পুলিশসহ আরো ৪০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পরীক্ষার ফলাফলে তাদেরও নেগেটিভ এসেছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...