মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

তানিম তূর্যঃ উল্লাপাড়া উপজেলার পৌসভার অন্তর্ভুক্ত বাড়ুইয়া পাড়ায় গড়ে ওঠা বারোয়ারি শিল্প অর্থাৎ বাঁশের তৈরি কুলা, চালুন, ঢাকি ও অন্যন্য পন্য আজ ধ্বংসের পথে। এক সময় এই পাড়ায় ১৫০-২০০ টি পরিবার এই কাজ করে সংসার চলাতো কিন্তু আজ সেখানে ১০-১৫ টি পরিবার কাজ করছে। দিন দিন এগুলোর চাহিদা কমে যাওয়া বেহাল অবস্থা এ শিল্পের। সংসারে চাহিদা মেটাতে এ কাজ ছেড়ে অন্য কাজ করতে বাধ্য হয়ে অন্যত্র চলে যেতে হচ্ছে। তুলনামূলক বাঁশের দাম বেশি হওয়ায় উৎপাদিত পন্যের উৎপাদন ব্যয় বিক্রি মূল্যের সমামান বা তারচেয়ে কম হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ মিলিতভাবে এ কাজ করে। বর্তমানে বাড়ুইয়া পাড়ায় বসবাসকারী কিছু মানুষের সাথে কথা বলে জানতে পারলাম একজন মানুষ প্রতিদিন গড়ে ৩টি করে কুলা বা চালুন বা ঢাকি বানাতে পারে। প্রতিটি কুলার বাজার বাজার মূল্য মাত্র ৫০ টাকা। সেখানে বাঁশ ও নিজের পারিশ্রমিকের দাম ধরলে কিছুই থাকে না। তবুও তিনবেলা আহারে জন্য কাজ করতে হয়। দুজন মহিলাকে এ ব্যপারে প্রশ্ন করা হলে উত্তরে- স্বামী মারা গেছে অনেকদিন হল, একটা ছেলে ছিল বিয়ে করে ঢাকা চলে গেছে, আমার কোন খোঁজ খবর নেয় না পেটের দায়ে কাজ করতে হয় কি করব বলেন, অন্যজনের একটি মাত্র ছেলে সে অবার অন্ধ। স্বামী নাই, মা হিসাবে অন্ধ ছেলেকে তো ফেলে দিতে পারবো না তাই মা ছেলের খাবার যোগাতেই কাজ করি। আগের মত আর কাজ পাই না। যা পায় সেটা দিয়ে কোনমতো সংসার চলাচ্ছি।এ করণে সবাই এখান থেকে চলে যাচ্ছে। আমাদের যাওয়ার কোন জায়গা নাই তাই এখানে পড়ে আছি। আমাদের দেখার কেউ নেই ঈশ্বর ছাড়া। সরকারের যথাযথ উদ্যোগ আর সুধমুক্ত ঋণ দানের মাধ্যমে ধ্বংসের হাত থেকে বারোয়ারি শিল্পকে রক্ষা করা সম্ভব হবে। আবার দেখা দিতে পারে সোনালি সূর্য। সেই প্রতিক্ষায় চেয়ে আছে বাড়ুইয়া পাড়া বাসী।

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বিশেষ প্রতিবেদন

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বর্তমান মন্ত্রী সাবেক মন্ত্রীকে নিজ দপ্তরে আমন্ত্রণ জানিয়ে অভিজ্ঞতা নিয়েছেন- এমনটা খুব একটা দেখা যায় না। তবে সেই নজ...