বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ- ৬ (শাহজাদপুর) সংসদীয় আসনে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশী, জেলা ও উপজেলা আ.লীগ নেতা, মিল্কভিটা'র নির্বাচিত ভাইস চেয়ারম্যান, বিশেষ পিপি (নারী ও শিশু) জননেতা এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু বলেছেন, "দেশের কল্যাণসহ দেশের সার্বিক উন্নয়ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনা'কে আবারও রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে । বর্তমান সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশকে বহুদূর এগিয়ে নিয়েছেন । স্বাধীনতা পরবর্তী সময় থেকে বর্তমান পর্যন্ত জননেত্রী শেখ হাসিনা'র শাষণামলে ও বিশেষ দৃষ্টিতে শাহজাদপুরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শাহজাদপুর সংসদীয় আসনে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশী সাম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে সরকারের সাফল্যমন্ডিত উন্নয়নের প্রচারপত্র নিয়ে আপনাদের কাছে উন্নয়নের প্রতীক, শান্তির প্রতীক নৌকায় ভোট চাইছি। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারও নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানাচ্ছি। জাতির জনকের স্বপ্নকে নিশ্চিহ্ন করতেই স্বাধীনতা বিরোধী পাক-পরাজিত শক্তির ইন্ধনে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। কিন্তু স্বর্বস্ব হারিয়েও জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে তৎপর হয়ে জননেত্রী শেখ হাসিনা দেশের কল্যাণে কাজ করছেন। প্রত্যেকের অবস্থান থেকে প্রধানমন্ত্রী কর্তৃক চলমান উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারও আপনারা নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে নৌকার প্রার্থীকে বিজয়ী করবেন ও জননেত্রী শেখ হাসিনা'র হাতকে শক্তিশালী করবেন বলে আমরা বিশ্বাস করি।" আজ রোববার বিকেলে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ঐতিহ্যবাহী তালগাছী হাট ও পার্শ্ববর্তী এলাকায় গণসংযোগ ও সরকারের উন্নয়নের প্রচারপত্র বিলি শেষে উপরোক্ত কথাগুলো বলেছেন জননন্দিত আওয়ামী লীগ নেতা এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু। গণসংযোগ ও প্রচারপত্র বিলির সময় তার সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মিল্কভিটা'র ব্যবস্থাপনা কমিটির পরিচালক, দেশসেরা সমবায়ী (সমিতি) ও গো-খামারী নেতা আব্দুস সামাদ ফকির, শাহজাদপুর উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ রাজীব শেখ, এ্যাড. ওয়াজেদ আলী, জেলা শ্রমিক পরিবহন নেতা শাহীনসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

ধর্ম

শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক স্বপন কুমার সান্যাল সাংবাদিকদের জানান,‘সংগঠনের গঠনত...

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

বাংলাদেশ

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

জীবনজাপন

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...