শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
17.02.15 শাহজাদপুর প্রতিনিধিঃ জনগনের হাতে হেনস্থা হওয়ার আগেই অবরোধ ও হরতালের মত গনবিরোধী কর্মসুচী প্রত্যাহারের জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রতি আহবান জানালেন রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় শাহজাদপুরের বাঘাবাড়ী মিল্কভিটা রেষ্ট হাউজ হল রুমে দেশের চলমান পরিস্থিতিতে বাঘাবাড়ীতে সার, জ্বালানী তেল মজুদ ও সরবরাহ ব্যবস্থাপনা এবং মিল্কভিটার উৎপাদিত পন্য পরিবহনের বিষয়ে সংশ্লিষ্ট সকলের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোঃ ইকবাল বাহার পিপিএম, বিজিবি রাজশাহীর সেক্টর কমান্ডার কর্ণেল কে,এম, ফেরদাউসুল শাহাব, রাজশাহী বিভাগীয় এনএসআই এর যুগ্ম-পরিচালক শেখ গোলাম মুকতাদের, সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার ইমরান হোসেন সহ সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান। এদিনের একটানা দীর্ঘ সময় ধরে মত বিনিময় সভায় বাঘাবাড়ী নৌবন্দর থেকে সার, জ্বালানী তেল ও মিল্কভিটার উৎপাদিত পন্যসহ সকল পন্য উত্তরাঞ্চলের ১৬ জেলাসহ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নির্বিঘ্নে পৌছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি প্রধান অতিথি বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ আহবান জানান। তিনি আরো বলেন পরিহন সেক্টরে যারা কাজ করছেন, বিশেষ করে গাড়ীর চালক ও হেলপারদের অধিক নিরাপত্তা দেওয়ার জন্য তিনি উত্তরাঞ্চলের ১৬ জেলার সকল আইন শৃঙ্খলা বাহিনীদের আরো তৎপর হওয়ার আহবান জানান। তিনি আরো বলেন অবরোধ ও হরতাল উপেক্ষা করে উত্তরাঞ্চলের কৃষকদের কাছে সময়মত সার ও ডিজেল পৌছে দেওয়ার জন্য শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ছাড়াও বন্দর শ্রমিক ও পরিবহন শ্রমিকদের প্রতি ধন্যবাদ জানান। বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী রেঞ্জের পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক মোঃ ইকবাল বাহার পিপিএম বলেন চলমান অবরোধ ও হরতালে জীবনযাত্রা স্বাভাবিক রাখার জন্য জনগন পুলিশ প্রশাসনকে যে সহযোগীতা করছে তার জন্য তিনি জনগনের প্রতি ধন্যবাদ জানান। এ মত বিনিময় সভায় শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান, শাহজাদপুর সহকারী কমিশনার ভুমি সন্দিপ কুমার সরকার, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন খলিফা, বাঘাবাড়ী মিল্কভিটার ভাইস চেয়ারম্যান শফিকুর রহমান শফি, উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার শামীম আলম, বেড়া উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বাঘাবাড়ী বন্দর কর্মকর্তা, পোর্ট ইজারাদার, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা, ঠিকাদার, ব্যাবসায়ীগন উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

অপরাধ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

  • কুড়িগ্রামের  নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

কামারখন্দ

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

অপরাধ

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে ২ মা...

ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি

বাংলাদেশ

ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি

ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। কমিটিতে থাকবেন—ডাক ও টেলিযোগাযোগ সচিব, লেজিসলেটিভ ও...

বেলকুচিতে লকডাউনের মধ্যে দুই বাল্যবিয়ে বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত

সিরাজগঞ্জ জেলার সংবাদ

বেলকুচিতে লকডাউনের মধ্যে দুই বাল্যবিয়ে বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত

চলমান কঠোর লকডাউনকে উপেক্ষা করে সিরাজগঞ্জের বেলকুচিতে আয়োজন করা দুটি বাল্যবিয়ে বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বর ও ক...