রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। সোমবার (১১ মে) রাত ৮টা ৩০ মিনিটে রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে মাওলানা নেজামীর বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ইসলামী ঐক্যজোটের মহাসচিব ও হেফাজ‌তে ইসলামের শীর্ষ‌নেতা মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে ব‌লেন, আজ ইফতারের পর মাগরিবের নামাজের অজু করতে গিয়ে পড়ে গে‌লে মাওলানা নেজামীকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তি‌নি ব‌লেন, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর মৃত্যুতে আমরা একজন বর্ষীয়াণ রাজনীতিককে হা‌রি‌য়ে‌ছি। তি‌নি আমা‌দের অ‌ভিভাবক ছি‌লেন। মাওলানা নেজামী ধর্মভিত্তিক রাজনৈতিক দলগু‌লোর বি‌ভিন্ন আ‌ন্দোলন সংগ্রা‌মে সাম‌নের সা‌রি থে‌কে নেতৃত্ব দেন। তি‌নি হেফাজ‌তে ইসলামের শীর্ষ‌নেতা ছি‌লেন। মৃত‌্যুর আগ পর্যন্ত তিনি ইসলামী ঐক‌্যজো‌টের চেয়ারম‌্যান ছি‌লেন। তি‌নি নেজামে ইসলাম পার্টির সভাপতির দায়িত্বও পালন করছিলেন। দৈনিক সরকার পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন মাওলানা নেজামী।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...