মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
02 শাহজাদপুর সংবাদ ডটকমঃ  মহাজোট সরকারের শরিক দুই বামপন্থি দলের প্রধান রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনুর হজ্জে যাওয়ার আগ মুহুর্তের একটি স্থির চিত্র ফেইসবুকে আলোচনার জন্ম দিয়েছে। হজ্জে যাওয়ার উদ্দেশে রোববার ঢাকা থেকে জেদ্দা রওয়ানা হন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ইনু। হজ্জে যাওয়ার আগে বস্তুবাদী দর্শনে বিশ্বাসী দুই রাজনৈতিক নেতার তোলা একটি ছবি ঘুরছে ফেইসবুকে, যেখানে এহরাম (হজ্জের সেলাইবিহীন পোষাক) পরিহিত অবস্থায় দুজনকে বসে থাকতে দেখা গেছে। ছবিটি শেয়ার করে তানিম আশরাফ নামে এক ফেইসবুক ব্যবহারকারী লিখেছেন, “অতঃপর আল্লাহর হেদায়াত হইতে কমরেডগণও পরিত্রাণ পাইলেন না।” মোহাম্মদ হক নামে একজন লিখেছেন, “আলহাজ কমিউনিসম।” খন্দকার রাবিক নামে একজন লিখেছেন, “হজ্জে গেছে, আল্লাহ কবুল করুক। অন্তত এর মাধ্যমে ইসলাম বোঝাপড়ার ক্ষেত্রে দূরত্ব কমবে।” রশিদ মামুন নামে একজন লিখেছেন, “নিঃসন্দেহে এটা বর্তমান সরকারের আরেকটা সাফল্য। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি বামপন্থিদের হজ্জে পাঠাতে পেরেছেন। যে যাই বলুক আমার কিন্তু খুব ভাল লাগছে।” আকরাম হোসেন নামে একজন বলেছেন “কার্ল মার্কস ও ভ্লাদিমির লেলিনের আত্মা কষ্ট পেল।” জয়দেব দাস নামে একজন লিখেছেন, “হুজুররা একশ বছর রাস্তায় ডাকাডাকি করলেও এই দুই বামপন্থি নেতাকে মনে হয় হজ্জে পাঠাতে পারতেন না। কিন্ত শেখ হাসিনা তাদের মন্ত্রিত্ব দিয়েই হজ্জে পাঠাতে সমর্থ হয়েছেন।” হজ পালন শেষে ১৩ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে দুই মন্ত্রীর।

সম্পর্কিত সংবাদ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে শাহজাদপুরে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

উপজেলা নির্বাচন

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে শাহজাদপুরে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

শামছুর রহমান শিশির, শাহদজাপুর (সিরাজগঞ্জ) থেকে : আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই করে শাহজাদপুর...

ক্লান্তি দূর করবে ঠাণ্ডা মিন্ট টি

জীবনজাপন

ক্লান্তি দূর করবে ঠাণ্ডা মিন্ট টি

গরমের ক্লান্তি দূর করতে পারে এক গ্লাস ঠাণ্ডা মিন্ট টি। অতিথিদের সামনেও পরিবেশন করতে পারে...

শাহজাদপুরে শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

আইন-অপরাধ

শাহজাদপুরে শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিত্যাক্ত বাড়িতে জামরুল কুড়াতে গিয়ে মাদরাসা ছাত্র মামার ধূমপান করা দেখে ফেলায় শিশুশ্রেণি

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

‘সবার ভালোবাসা'র মর্যাদা যেন রক্ষা করতে পারি’ ---নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর এ্যাপোলো

পৌর নির্বাচন

‘সবার ভালোবাসা'র মর্যাদা যেন রক্ষা করতে পারি’ ---নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর এ্যাপোলো

সোমবার (২৮ ডিসেম্বরে) শাহজাদপুর পৌরসভা নির্বাচনে সকল বিজয়ী ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের টপকে সর্বোচ্চ...

ধর্ষনের সাজা ৯ বছরই বহাল থাকলো রবিনিওর

ফুটবল

ধর্ষনের সাজা ৯ বছরই বহাল থাকলো রবিনিওর

৫ বারের বিশ্বকাপ জয়ী দল ব্রাজিলের  ফুটবল ইতিহাসে রবিনিও এক ঝরে পড়া তারার নাম। একটা উজ্জ্বল সম্ভাবনাময় নক্ষত্রের পতন কত ব...