মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
ইসরায়েলি বাহিনীর সঙ্গে গত কয়েকদিন তুমুল উত্তেজনা-সংঘর্ষ সত্ত্বেও পবিত্র আল আকসা মসজিদে ঈদুল ফিতরের নামাজে অংশ নিয়েছেন বিপুল সংখ্যক ফিলিস্তিনি। দখলদারদের হুমকি-ধামকি ও সরকারি বিধিনিষেধ উপেক্ষা করেই বৃহস্পতিবার মসজিদটিতে জামায়াতের সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন কয়েক হাজার মুসল্লি। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের ক্রমাগত বিমান হামলা ও আল-আকসায় তাণ্ডবের জেরে এবারের ঈদুল ফিতরের সব আয়োজন বাতিল ঘোষণা করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। কিন্তু এরপরও বৃহস্পতিবার মুসলিমদের তৃতীয় পবিত্রতম মসজিদটিতে ঢল নামে মুসল্লিদের। বৃহস্পতিবার ঈদের দিনও গাজায় বোমা বর্ষণ অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এদিন ফিলিস্তিনিদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে তারা। ইসরায়েলের হামলায় হামাসের গাজা শহরের কমান্ডার বাসেম ইসাসহ বেশ কয়েকজন নেতা নিহত হয়েছেন বলে নিশ্চত করেছে সশস্ত্র সংগঠনটি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, সেখানে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ জন। এদের মধ্যে অন্তত ১৭টি শিশু ও আটজন নারী রয়েছেন। আহত হয়েছেন আরও ৩৯০ ফিলিস্তিনি। বর্বর এ হামলার জবাবে হামাসও ইসরায়েলে একঝাঁক রকেট হামলা চালিয়েছে। এতে সেখানে অন্তত সাতজন নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত কয়েকদিনে তাদের দিকে প্রায় দেড় হাজার রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো। ফিলিস্তিনিদের এ হামলা ছাড়াও অভ্যন্তরীণ দাঙ্গায়ও বিপর্যস্ত হয়ে পড়েছে ইসরায়েল। এর জেরে লড শহরে রাতভর কারফিউ জারি করা হয়েছিল। সূত্র: স্পুটনিক নিউজ, মিডল ইস্ট আই

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

উল্লাপাড়া সংবাদ

উল্লাপাড়া সংবাদ

উন্মুক্ত বাজেট আলোচনা সভা

শাহজাদপুরে বাবুলের নারী ব্যবসার চালচিত্র

অপরাধ

শাহজাদপুরে বাবুলের নারী ব্যবসার চালচিত্র

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথিত সোর্সের ছদ্মাবরণে শাহজাদপুরে দীর্ঘদিন ধরে আশ্রিত না...

শাহজাদপুরে গালা ইউনিয়ন ছাত্রলীগ (জাসদ)'র কমিটি গঠন

রাজনীতি

শাহজাদপুরে গালা ইউনিয়ন ছাত্রলীগ (জাসদ)'র কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : গতকাল বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী গালা ইউনিয়নে বাংলাদেশ ছাত্রলীগ (জ...

চৌহালীতে নিখোঁজ শিশু জিহাদের এখন সন্ধ্যান মেলেনি

চৌহালীতে নিখোঁজ শিশু জিহাদের এখন সন্ধ্যান মেলেনি

চৌহালী প্রতিনিধিঃ চৌহালীতে যমুনা নদীর তীরে খেলার সময় পানিতে পড়ে গিয়ে নিখোঁজ শিশু জিহাদ হ...