শাহজাদপুর সংবাদ ডটকমঃ ‘আমি কোনো দলের নই, আমি ১৬ কোটি মানুষের রাষ্ট্রপতি। কথাটি বলেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।সব দলের রাষ্ট্রপতি আমি। যতদিন বেঁচে আছি, ততদিন যেন সততার সঙ্গে দায়িত্বপালন করতে পারি, সেজন্য আমি সবার দোয়া চাই।’
তিনি শুক্রবার সন্ধ্যায় হাওর উপজেলা ইটনার ডাকবাংলো মাঠে আয়োজিত এক সভায় বক্তব্য রাখেন।
রাষ্ট্রপতি আরো উল্লেখ করেন, তিনি সারা জীবন এদেশের মানুষের কল্যাণে রাজনীতি করেছেন। ইটনা, মিঠামইন ও অষ্ট্রগ্রাম উপজেলার সাধারণ মানুষ তাকে বার বার ভোট দিয়ে সংসদে পাঠিয়েছিলেন। তাই হজে যাওয়ার আগে তিনি এ তিন উপজেলার মানুষের দোয়া নেওয়ার জন্যে ছুটে এসেছেন।
রাাষ্ট্রপতি আবদুল হামিদ পাঁচ দিনের সফরের অংশ হিসেবে তিনি শুক্রবার বেলা আড়াইটায় মিঠামইন থেকে জাহাজযোগে ইটনার উদ্দেশে রওনা হন। তবে বৈরী আবহাওয়ার কারণে ইটনায় আসতে কিছুটা দেরি হয়।
এ সময় কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজোয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা প্রশাসক এস এম আলম, পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজাল, ইটনা উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জীবনজাপন
খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল
শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...
অপরাধ
পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা
আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প... উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা
শাহজাদপুর
শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’
জাতীয়
দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস
