শাহজাদপুর সংবাদ ডট কমঃ দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন কলম্বিয়ান পপগায়িকা শাকিরা। নিউইয়র্ক ডেইলি নিউজে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এমনটিই জানা যায়। এদিকে শাকিরার অন্ত:সত্ত্বা হওয়ার খবর নিশ্চিত করে কার্লোস ভাইবস বলেন, হ্যাঁ, শাকিরা অন্ত:সত্ত্বা। এ জন্য সে অনেক খুশি। প্রসঙ্গত আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্টের ছেলে এন্টোনিও ডে লা রুয়া ও শাকিরা তাদের ১১ বছরের প্রেমের ইতি টানেন ২০১০ সালে। ওই বছরই বয়সে ১০ বছরের ছোট স্প্যানিশ ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে শাকিরার প্রথম সাক্ষাৎ হয়। তিনি ২০১১ সালের মার্চে জেরার্ডের সঙ্গে প্রেমের বিষয়টি প্রথমবারের মতো জনসমক্ষে স্বীকার করেন। শাকিরা অন্ত:সত্ত্বা হওয়ার ঘোষণা দেন ২০১২ সালের সেপ্টেম্বরে। ২২ জানুয়ারি ২০১৩ স্পেনের বার্সেলোনার একটি ক্লিনিকে প্রথম সন্তানের জন্ম দেন শাকিরা। শাকিরা ও জেরার্ড পিকে তাদের ছেলের নাম রাখেন মিলান পিকে মেবারক। অপরদিকে এবারের ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ ফুটবলের সমাপনী অনুষ্ঠানের নাচের সময় খুব সতর্কভাবেই নাচতে দেখা গেছে কলম্বিয়ান এ পপগায়িকাকে। নাচের সময় তার এ সতর্কতায় অনেকেই ভেবেছিলেন ঘটনাটা কী! এর কয়েক দিন পরে এ খবর ছড়িয়েছে যে তিনি দ্বিতীয় সন্তান প্রত্যাশা করছেন। এ বিষয়ে এখন পর্যন্ত শাকিরা মুখ না খুললেও, তার অন্ত:সত্ত্বা হওয়ার খবর নিশ্চিত করেছেন তারই কাছের বন্ধু কলম্বিয়ান সংগীতশিল্পী কার্লোস ভাইবস।
সম্পর্কিত সংবাদ
ধর্ম
শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল
আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...
জাতীয়
এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা
এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...
শাহজাদপুর
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন
২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

![Shakira and Gerard Pique launch their World Baby Shower [USA ONLY]](http://shahzadpursangbad.com/wp-content/uploads/2014/08/shakira-200x300.jpg)