বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের ঘোষিত লকডাউন আরো ৭ দিন বাড়ানোর সুপারিশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে। করোনা সংক্রমণ প্রতিরোধে গত ১৪ এপ্রিল লকডাউন দেয় সরকার। পরে লকডাউনের মেয়াদ ধাপে ধাপে বাড়িয়ে ২৩ মে পর্যন্ত করা হয়েছে। তবে নতুন করে আরো ৭ দিন লকডাউন বাড়ানোর সুপারিশ প্রধানমন্ত্রী অনুমোদন দিলে আগামী ৩১ মে পর্যন্ত বহাল থাকবে। জানা গেছে, লকডাউন বাড়ানোর প্রস্তাব অনুমোদন পেলে আগামী রোববার (২৩ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে। সূত্র জানায়, করোনা প্রতিরোধে টাকা এক মাস লডাউনের মধ্যে দোকান-মার্কেট ও জেলা ভিত্তিক বাস চলাচলের অনুমোদন এসেছে। বর্তমানে যেহেতু করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা আগের চেয়ে কমায় জনগণের জীবন-জীবিকার বিষয়টি বিবেচনা রাখা হতে পারে। তবে, ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন সরকার। ইতোমধ্যে যশোর সাতক্ষীরাসহ সীমান্ত জেলাগুলোয় এই ভ্যারিয়েন্টের সংক্রমণের আশঙ্কা রয়েছে। এ কারণেই সরকারের নীতিনির্ধারকরা বেশি উদ্বিগ্ন। এমন পরিস্থিতিতে সংক্রমণ নিয়ন্ত্রণে সুবিধাজনক অবস্থানে থাকতে বিধিনিষেধের মেয়াদ আরো এক সপ্তাহ বাড়ানোর প্রস্তাব রেখে তা অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রীর দায়ে দোকান বন্ধ

আইন-আদালত

শাহজাদপুরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রীর দায়ে দোকান বন্ধ

মেয়াদ উর্র্ত্তীণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির অপরাধে শাহজাদপুর উপজেলার নগরডালা বাজারে সেবা ফার্মেসী এন্ড ভেটেরিনারি নামের এ...

জিয়া হত্যার বিচার না করা রহস্যজনক: তথ্যমন্ত্রী

রাজনীতি

জিয়া হত্যার বিচার না করা রহস্যজনক: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া দুই দফা ক্ষমতায় থেকেও জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বি...

বরিশালে ঈদ বাজারে ক্রেতার ঢল

বাংলাদেশ

বরিশালে ঈদ বাজারে ক্রেতার ঢল

ডেস্ক নিউজঃ বরিশালের ঈদ বাজারে প্রতিদিন ভিড় বাড়ছে। রবিবারও ক্রেতার ঢল নেমেছিল নগরীর চকবাজার এলাকায়। শারীরিক দূরত্বসহ কোন...

করোনা আক্রান্ত এস আলম পরিরারের ৬ সদস্য

বাংলাদেশ

করোনা আক্রান্ত এস আলম পরিরারের ৬ সদস্য

দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সাইফুল আলম মাসুদের পাঁচ ভাই ও তাঁর প...

করোনায় আক্রান্ত ডা. জাফরউল্লাহকে প্লাজমা থেরাপি প্রয়োগ

স্বাস্থ্য

করোনায় আক্রান্ত ডা. জাফরউল্লাহকে প্লাজমা থেরাপি প্রয়োগ

করোনা চিকিৎসায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে প্লাজমা থেরাপি প্রয়োগ করা হয়েছ...

বিএনপি’র কেন্দ্রিয় কমিটিতে আলিম খাঁন সহ-প্রচার সম্পাদক মনোনীত হওয়ায় বেলকুচিতে মিষ্টি বিতরণ

রাজনীতি

বিএনপি’র কেন্দ্রিয় কমিটিতে আলিম খাঁন সহ-প্রচার সম্পাদক মনোনীত হওয়ায় বেলকুচিতে মিষ্টি বিতরণ

বিএনপির সদ্য ঘোষিত জাতীয় নির্বাহী কমিটিতে আমিরুল ইসলাম খাঁন আলীম সহ-প্রচার সম্পাদক মনোন...