বিনোদন ডেক্সঃ ‘ওম শান্তি ওম’ ছবির ‘দরদ এ ডিসকো’ গানে শাহরুখ খানের সিক্স প্যাকে মুগ্ধ হয়েছিলেন অগণিত দর্শক। এবার ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে শাহরুখের এইট প্যাক দেখার সুযোগ পেতে যাচ্ছেন তাঁর ভক্ত-দর্শকেরা। ২৪ অক্টোবর মুক্তি পাবে ‘হ্যাপি নিউ ইয়ার’। তবে শাহরুখের এইট প্যাক দেখতে এতদিন অপেক্ষা করতে হবে না দর্শকদের। আজ ভোরে শাহরুখ তাঁর টুইটার অ্যাকাউন্টে নিজের এইট প্যাকের ছবি পোস্ট করেছেন।
শাহরুখ আজ ভোর ৪টা ২০ মিনিটে নিজের এইট প্যাকের ছবি পোস্ট করেছেন তাঁর টুইটার অ্যাকাউন্টে। পাশাপাশি এক বার্তায় তিনি লিখেছেন, ‘এই ছবিটি তুলেছেন ডাবু রত্নানি। ধন্যবাদ আমার বন্ধু। আরও ধন্যবাদ অভি গোয়ারিকরকে। এখন থেকে ফারাহ আর আমাকে নিয়ে ফায়দা লোটার সুযোগ পাবে না।’
এদিকে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির জন্য মুম্বাইয়ের একটি স্টুডিওতে ফটোসেশনে অংশ নেন শাহরুখ। তিনি ফটোসেশনের সময় দারুণ আবেদনময় ভঙ্গিতে ক্যামেরার সামনে দাঁড়ান। সূত্রটি আরও জানায়, ব্যক্তিগত প্রশিক্ষকের তত্ত্বাবধানে নিয়মিত শরীরচর্চার মাধ্যমে দারুণ পেশিবহুল শরীর বানিয়েছেন শাহরুখ। এজন্য তাঁকে প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছে। শাহরুখের নতুন এই রূপ নিঃসন্দেহে তাঁর ভক্ত ও দর্শকেরা অনেক পছন্দ করবেন।
ফারাহ খান পরিচালিত ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির প্রযোজক শাহরুখপত্নী গৌরী খান। গৌরী ও শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্ট প্রযোজিত ছবিটির পরিবেশক সংস্থা যশ রাজ ফিল্মস। ছবির বিভিন্ন চরিত্রে রয়েছেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, বোমান ইরানি, সনু সুদ, জ্যাকি শ্রফ, ভিভান শাহ প্রমুখ। দিওয়ালি মৌসুমকে সামনে রেখে ‘হ্যাপি নিউ ইয়ার’ মুক্তি পাবে আগামী ২৪ অক্টোবর।
শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/08/09/2014
সম্পর্কিত সংবাদ
অপরাধ
কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক
- কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...
কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা
সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...
কামারখন্দ
কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী
নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...
বাংলাদেশ
ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি
ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। কমিটিতে থাকবেন—ডাক ও টেলিযোগাযোগ সচিব, লেজিসলেটিভ ও...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
বেলকুচিতে লকডাউনের মধ্যে দুই বাল্যবিয়ে বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত
চলমান কঠোর লকডাউনকে উপেক্ষা করে সিরাজগঞ্জের বেলকুচিতে আয়োজন করা দুটি বাল্যবিয়ে বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বর ও ক...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সাতদিনে সিরাজগঞ্জে ৯৬০ জনের জরিমানা
তিনি জানান, করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত কঠোর ‘লকডাউন’ মানাতে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে বুধবার (৭ জুলাই) পর্য...
