শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুরে অবস্থিত শাহ্ মখ্দুম ক্যালেন্ডার মিলে ২৪ ঘন্টার মধ্যে গ্যাস সংযোগ প্রদানের আদালতের নির্দেশ গত ১ সপ্তাহেও কার্যকর হয়নি। আদালতের এ নির্দেশ উপেক্ষিত হওয়ায় মিল মালিক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব হায়দার আলী চরম লোকসানের মুখে পরেছেন। অপরদিকে গ্যাস সংযোগের অভাবে মিলটি বন্ধ থাকায় দুই শতাধিক শ্রমিক বেকার হয়ে পড়েছে। গত ২ সেপ্টেম্বর শাহজাদপুর সিনিয়র সহকারি জজ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ জাহিদুল ইসলাম এক আদেশে শাহ্ মখ্দুম ক্যালেন্ডার মিলে ২৪ ঘন্টার মধ্যে এ গ্যাস সংযোগ প্রদানের নির্দেশ দেন। পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি আদালতের এ নির্দেশ অমান্য করে গত ১ সপ্তাহেও এ সংযোগ প্রদান করেনি। এ ব্যাপার মিল মালিক আলহাজ্ব হায়দার আলী বলেন, ষড়যন্ত্রমূলক ভাবে গ্যাস চুরির অভিযোগে তার মিলে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি সংযোগ না দিয়ে অবৈধভাবে গ্যাস চুরির মিথ্যা অভিযোগে বার বার অভিযান চালাচ্ছে। এ অভিযানে গ্যাস চুরির প্রমান পাওয়া যায়নি । তারপরেও তারা মিলে গ্যাস সংযোগ না দিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে। এ ব্যাপারে তিনি আদালতের দ্বারস্থ হলেও আদালতের নির্দেশও কার্যকর হচ্ছেনা। ফলে তিনি আর্থিক লোকসানে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন। তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির বাঘাবাড়ী আঞ্চলিক কার্যালায়ের ব্যবস্থাপক জহুরুল ইসলাম বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের এ সংক্রান্ত কোন নির্দেশ তিনি পাননি। এ ছাড়া আদালতের ওই আদেশ স্থগিতের জন্য সিরাজগঞ্জ সিনিয়র জজ আদালতে আপিলের প্রস্তুতি চলছে।
সম্পর্কিত সংবাদ
বন্যা
শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
