রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
আঙুর ফল চাষ করে বাণিজ্যিক সফলতা পেয়েছেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় মামা-ভাগ্নে। বাণিজ্যিক চাষ করে দেশে আঙুরের চাহিদা পূরণ করা সম্ভব বলেও তাঁরা মনে করেন। আঙুর চাষি আমিরুল ইসলাম জানান, এক বছর আগে বাণিজ্যিকভাবে আঙুর চাষের জন্য তিনি ভারত ভ্রমণ করে মুম্বাইয়ের নাছিকের আঙুর বাগানে চাষ সম্পর্কে জানেন। সেখান থেকে ২৫টি আঙুরের চারা কিনে দেশে ফেরেন। চার দিন সংরক্ষণে রেখে গাছগুলো রোপণ করেন পাঁচ কাঠা জমির ওপর। স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তার সহযোগিতা চাইলে তিনি বাগানে আসেননি। পরবর্তী সময় চারটি আঙুরগাছের চারা মারা যায়। এরপর তিনি কৃষিতে অভিজ্ঞসম্পন্ন ভাগ্নে তরিকুল ইসলামকে সঙ্গে নিয়ে নিজেদের প্রচেষ্টায় আঙুরগাছ পরিচর্যা শুরু করেন। ছয় মাস পর কয়েকটি গাছে কিছু আঙুর ফল আসে। অল্প ফল ধরায় হতাশ না হয়ে ভারতীয় আঙুর চাষির পরামর্শ নিয়ে পরবর্তী বছরের জন্য আবার পরিচর্যা শুরু করেন। এ বছর আঙুরগাছের মাচায় গাছগুলোর ডালে ডালে থোকায় থোকায় আঙুরে ভরে যায়। আঙুরের পরিপক্বতা এসেছে এবং পাকা আঙুরগুলো মিষ্টিও হয়। আঙুরের একটি গাছে প্রায় ২০ থেকে ৩০ কেজি আঙুর পাওয়া যাবে বলে আশা করছেন চাষি। তিনি আরো জানান, দুই বিঘা জমিতে আঙুর চাষ করলে তাতে চারা কেনা থেকে পরিচর্যা শেষে ফল পাওয়া পর্যন্ত খরচ হবে মাত্র এক লাখ টাকা। ফলন ভালো হলে বছর শেষে প্রায় ৮-১০ লাখ টাকার আঙুর ফল বেচতে পারবেন। তিনি মনে করেন দেশে আঙুরের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব। আঙুর চাষের সফলতার গল্প শুনে দর্শনাসহ আশপাশের এলাকা থেকে মানুষ মামা-ভাগ্নের আঙুর বাগানে ভিড় জমাচ্ছেন। বাগান ঘুরে দেখে আঙুর চাষে ঝুঁকছেন স্থানীয়রা। আঙুর চাষে সফলতার খবর শুনে দর্শনায় আঙুর বাগানে ছুটে আসেন দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার মো. মনিরুজ্জামান। তিনি বলেন, মামা-ভাগ্নের বাণিজ্যিকভাবে আঙুর চাষে সার্বিক সহযোগিতা করবে কৃষি অফিস। সূত্রঃ কালের কন্ঠ

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...