বুধবার, ২২ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি : মোহাম্মদ নাসিম বলেছেন,' নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত জোট ষড়যন্ত্র করছে, করবে। কিন্তু কোনো ষড়যন্ত্রই কাজ হবে না। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। নির্বাচনকালীন সরকার প্রধান থাকবেন শেখ হাসিনা। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। আগামী নির্বাচন হবে নৌকার বিজয়ের নির্বাচন। শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার শাহজাদপুর সরকারি কলেজ মঠে আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি। মোহাম্মদ নাসিম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনা সরকারকে এবারও ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে হ্যাটট্রিক করবেন, এই আশাবাদ ব্যক্ত করে তিনি এ লক্ষে শাহজাদপুরের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এরআগে আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি বলেন, বঙ্গবন্ধু শাহজাদপুরবাসীর উন্নয়নের জন্য বাঘাবাড়ীতে মিল্কভিটা স্থাপন করেন এবং সমবায়ী পদ্ধতি চালু করে কৃষক এবং খামরীদের আমূল পরিবর্তন ঘটান। তিনি আরও বলেন, স্বাধীনতা পরবর্তি সময়ে জামায়াত-শিবির চক্র এখনও সক্রীয় আছে। সুতরাং দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এর আগে বেলা ১১টার দিকে উপজেলার বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে শাহজাদপুর সরকারি কলেজ মঠে আসতে শুরু করেন। বিকেল ৩ টার দিকে আগমণে শাহজাদপুর সরকারি কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমানের সভাপতিত্বে জনসভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সদস্য মেরিনা জাহান কবিতা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ম ম আমজাদ হোসেন মিলন, সিরাজগঞ্জ-৪ আসনের তানভীর ইমাম, সিরাজগঞ্জ -৫ আসনের সাংসদ আব্দুল মজিদ মন্ডল, সংরক্ষিত মহিলা আসনের সেলিনা বেগম স্বপ্না, সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, আ.লীগ নেতা শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু, যুবলীগ নেতা রাজীব শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে

রাজনীতি

আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে

শামছুুর রহমান শিশির : 'প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা'র সরকারের ১০ বছরের বহুমূখী উন্নয়নের কথা, আওয়ামী লীগ সরকারের সা...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

রাজনীতি

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

শাহজাদপুর সংবাদ ডেস্ক-  শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

'শ্রমজীবীদের অধিকার নিশ্চিত করুন'-শাহজাদপুরে মহান মে দিবস শ্রমিক নেতৃবৃন্দ

সিরাজগঞ্জ জেলার সংবাদ

'শ্রমজীবীদের অধিকার নিশ্চিত করুন'-শাহজাদপুরে মহান মে দিবস শ্রমিক নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর: 'মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই'- এ শ্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার শাহজাদপুরে...

এনায়েতপুরে শিলাবৃষ্টির আঘাতে কৃষক নিহত

এনায়েতপুর

এনায়েতপুরে শিলাবৃষ্টির আঘাতে কৃষক নিহত

শামছুর রহমান শিশির : সিরাজগঞ্জের এনায়েতপুরের যমুনার চরে প্রচন্ড ঝড় ও শিলাবৃষ্টির আঘাতে শাহজাহান আলী (৫২) নামের এক কৃষক ন...