শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
শাহজাদপুর সংবাদ ডটকম, নিজস্ব প্রতিবেদক, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : ‘জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্যা, সফল রাষ্ট্রনায়ক, দেশরত্ন শেখ হাসিনা’কে আবারও রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে। দেশে চলমান বহুমূখী উন্নয়নের ধারাকে আরও বেগবান, গতিশীল করতে আবারও নৌকা প্রতীকে ভোট দিতে হবে। জননেত্রী শেখ হাসিনা’র জন্মদিনের এ শুভলগ্নে সবাই আবারও নৌকা প্রতীকে ভোট দেয়ার শপথ নেই। দেশের উন্নয়নের বৃহৎ স্বার্থে জননেত্রী শেখ হাসিনা শাহজাদপুর আসন থেকে যাকেই নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দেবেন, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে তাকে জয়ী করে এ আসনটি আবারও প্রধানমন্ত্রীকে উপহার দিতে চাই।’ আজ (শুক্রবার) দুপুরে শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়ন দলীয় কার্যালয়ে খুকনী ইউনিয়ন যুবলীগ আয়োজিত প্রধানমন্ত্রীর জন্মদিন পালন ও দোয়া মাহফিলের প্রধান অতিথি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শাহজাদপুর থেকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশী ড. সাজ্জাদ হায়দার লিটন প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন। খুকনী ইউনিয়ন যুবলীগ সভাপতি আলমাছ হোসেনের সভাপতিত্বে ও খুকনী ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাফিজের পরিচালনায় অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর জন্মদিন পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুকনী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবু হেনা ভূঁইয়া, জালালপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আরমান হোসেন, উপজেলা যুবলীগের অন্যতম সদস্য রাশেদুল হায়দার রাশেদ, পোতাজিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি আইয়ুব আলী, খুকনী ইউনিয়ন যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম প্রমূখ। বক্তব্যে বক্তারা বলেন, ‘আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা শাহজাদপুর আসনে যাকেই নৌকা প্রতীকে মনোনয়ন দেবেন, ঐক্যবদ্ধভাবে তাকেই বিজয়ী করতে সবাই কাজ করবো।’ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র জন্মদিন পালন উপলক্ষে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ড. সাজ্জাদ হায়দার লিটন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কেক কাটেন এবং প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিলে অংশ নেন। পরে প্রধান অতিথি স্থানীয় এলাকাবাসীর মধ্যে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য প্রচারপত্র বিলি করেন। ওই কেককাটা ও দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মীসহ সমর্থকেরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

জাতীয়

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

নিজস্ব সংবাদদাতা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দি...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

শাহজাদপুর

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...