শাহজাদপুর প্রতিনিধি : আগামীকাল শুক্রবার সকাল ১০ টায় শাহজাদপুরে কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে সাংবাদিক নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল বাশারের বাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং মাদক ব্যবসায়ী রতন ও তার সাঙ্গপাঙ্গদের গ্রেফতারের দাবিতে ও পৌরসদরের মণিরামপুর বাজার চৌরাস্তা মোড়ে ( কলেজ মোড় ) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। গত বুধবার শাজাদপুর উপজেলার শহিদ স্মৃতি মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক আয়োজিত গণশুনানীতে সাংবাদিক নেতা, শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সভাপতি, শাহজাদপুর সংবাদ ডটকমের প্রধান সম্পাদক, বিশিষ্ট কবি ও সাহিত্যিক, গবেষক, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিরুদ্ধে নানা অনিয়ম ও শাহজাদপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী মানিক সরকারের মদের লাইসেন্স বাতিলের দাবি উত্থাপন করলে দুদক কমিশনার (তদন্ত) এএফএম আমিনুল ইসলাম মদ ব্যবসায়ী মানিকের লাইসেন্স বাতিলসহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার সম্পদের অনুসন্ধানের নির্দেশ দেন। এতে ওইদিন রাতেই কুখ্যাত মাদক ব্যবসায়ী মানিকের নেতৃত্বে একদল সন্ত্রাসী সাংবাদিক নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল বাশারের বাড়িতে সন্ত্রাসী হামলা চালায়। এ ঘটনায় ওইদিন রাতেই শাহজাদপুর থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের হয়। ঘটনার মূল হোতা কুখ্যাত মাদক ব্যবসায়ী মানিক-রতনের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার সম্পাদক, শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি ও সাংবাদিক নেতা এড. কবীর আজমল বিপুল ওই মানববন্ধ ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহনের জন্য শাহজাদপুরে কর্মরত সকল সাংবাদিক এবং মাদক ও সন্ত্রাস বিরোধী জোটের সকল সদস্যদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
পড়াশোনা
করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা
আন্তর্জাতিক
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'
শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
রাজনীতি
‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু
শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...
