স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, পূর্বের যে কোনো সময়ের থেকে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো। আমেরিকাতে একই পরিবারের ৮ জনকে হত্যা করা হলেও এ খবর মিডিয়ায় বড় করে প্রকাশ করা হয় না। কিন্তু আমাদের দেশে পান থেকে চুন খসলেই বড় বড় আকারে খবর পরিবেশন করা হয়। তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী দেশের শান্তি বজায়সহ মানুষের জানমালের নিরাপত্তা দিতে রাত-দিন কাজ করে যাচ্ছে। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, নির্বাচন ভালোভাবেই হচ্ছে। এতে সকল দল অংশ নিয়েছে। দু’-একটি স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। তবে পূর্বের যে কোনো নির্বাচনের থেকে বর্তমান নির্বাচনে সহিংসতা খুবই কম হয়েছে বলে তিনি দাবি করেন। জেলা প্রশাসক বিল্লাল হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কেএম হোসেন আলী হাসান, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান আজাদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...
শাহজাদপুর
শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ
'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...
জাতীয়
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
