শাহজাদপুর সংবাদ ডটকমঃ অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শিরোপা জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
হারারেতে ২১৭ রানের জবাবে প্রোটিয়াসরা ৫৫ বল হাতে রেখে ৪ উইকেট ২২১ রান করে। এই আসরের অপর দল ছিল স্বাগতিক জিম্বাবুয়ে।
ফাইনালে টস জিতে দক্ষিণ আফ্রিকা ফিল্ডিং নেয়। ডেইল স্টেইনের গোলার সামনে অসহায় অসিরা ৯ উইকেটে ২১৭ রান করতে সমর্থ হয়। দলের পক্ষে ৫৪ রান করেন ফিঞ্চ। এছাড়া ফকনার ৩৯ এবং মিশেল স্টার্ক অপরাজিত ২৯ রান করেন।
স্টেইন ৩৪ রানে ৪ উইকেট তুলে নিয়ে হন ম্যাচসেরা। এছাড়া মরকেল ও পারনেল দুটি এবং ইমরান তাহির নেন একটি উইকেট।
২১৮ রানের জয়ের লক্ষে ১৪ রানে ডি কককে হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর হাশিম আমলা আর ফাফ ডু প্লেসিস ৯৮ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে রাখেন। দলীয় ১১২ রানে ৫১ করে সাজঘরে ফেরেন হাশিম আমলা। আর ১২৬ রানে ফিরে যান ওয়েন পারনেল।
তবে প্লেসিস আর অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স ৯১ রানের জুটি গড়ে ফাইনালকে একপেশে করে ফেলেন। তবে জয় থেকে মাত্র এক রান দূরে থাকতে প্লেসিস জনসনের বলে ফকনারের তালুবন্দি হলে আপসোসে পড়েন। কারণ তখন তিনি ৯৮ বলে ৮ চার এক ছক্কায় ৯৬ রানে ক্রিজে ছিলেন।
শেষ পর্যন্ত জেপি ডুমিনি এসে একটি বল মোকাবেলা করলেও কোনো রান করেননি। অপর প্রান্তে ৫৭ রান করা ভিলিয়ার্স স্ট্রাইক পেয়ে বাউন্ডারি মেরে দলকে শিরোপা জয়ের আনন্দে ভাসান। তিনি এই রান করতে ৪১ বলে ৬ চার ও দুটি ছক্কা মেরেছেন। ম্যাচসেরা স্টেইন হলেও এই সিরিজে দারুণ ব্যাটিং করে প্লেসিস হয়েছেন সিরিজ সেরা।
শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/০৭/০৯/২০১৪
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক
কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...
শাহজাদপুর
শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!
এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...
জীবনজাপন
স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!
শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব
সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...
শাহজাদপুর
শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...
