সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ওকালতনামা ও আম-মোক্তারনামায় জাল স্বাক্ষর করে সরকারি অর্পিত সম্পত্তি আত্মসাতের চেষ্টা মামলায় সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনসহ ২ জনের নামে চার্জ গঠন হয়েছে।

বুধবার দুপুরে শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু খান শাহীন কনকের চৌকি আদালতে আসামিদের উপস্থিতিতে এ চার্জ গঠন করা হয়।

অপর আসামি হলেন শাহজাদপুর সাব-রেজিস্ট্রি অফিসের মহরার আবদুর রশিদ।

এ বিষয়ে শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী শফিকুল ইসলাম বলেন, আসামিদ্বয়ের উপস্থিতিতে এ দিন চার্জ গঠন হয়েছে।

এমপি স্বপনের আইনজীবী অ্যাডভোকেট আবদুল হাই বলেন, শাহজাদপুর উপজেলার পৌর শহরের পুকুরপাড় মহল্লার একটি সরকারি অর্পিত সম্পত্তি আত্মসাতের জন্য ওকালতনামা ও আম-মোক্তারনামায় জাল স্বাক্ষর করার অভিযোগ এনে ২০১৮ সালের ২৫ জুলাই সিরাজগঞ্জ অর্পিত সম্পত্তি ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক শাহজাদপুর সিনিয়র সহকারী জজ মো. তোফাজ্জল হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় শাহজাদপুর সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো. আবদুর রশিদ ও শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর মহল্লার মৃত আতাউর রহমানের ছেলে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনকে বিবাদী করা হয়।

তিনি আরও বলেন, আমার মক্কেল সম্পূর্ণ নিরপরাধ। সাক্ষী-প্রমাণের মাধ্যমে তারা অবশ্যই এ মামলা থেকে খালাস পেয়ে যাবেন।

এ বিষয়ে সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন বলেন, আমি কোনো অন্যায় বা জাল স্বাক্ষর করিনি। অন্যায়ভাবে আমাকে ফাঁসানো হয়েছে। আশা করি সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আমি নির্দোষ প্রমাণিত হয়ে এ মামলা থেকে খালাস পেয়ে যাব।

এদিকে এ চার্জ গঠনকে কেন্দ্র করে শাহজাদপুর চৌকি আদালত চত্বরে কোর্ট পুলিশ ও শাহজাদপুর থানা পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন পুলিশের বিশেষ নিরাপত্তায় পুলিশের একটি পিকআপে করে আদালত চত্বরে আসেন। এরপর কাজ শেষে তিনি আবার ওই পিকআপে করে আদালত চত্বর ত্যাগ করেন। এ সময় সেখানে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ ও সব অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র-যুগান্তর.

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬

শাহজাদপুর

শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান, এএসআই মেহেদিসহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাল মিয়ার বাড়িতে অভি...