বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
চন্দন কুমার আচার্য, বেলকুচি প্রতিনিধি: মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রনালয়ের সাবেক মন্ত্রী, সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস বলেছেন, দেশের অর্থনৈতিক মুক্তি না হলে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন হবে না। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ গড়ার। যে দেশ অর্থনৈতিক, সামাজিক ভাবে সমৃদ্ধ হবে। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ৩০লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল স্বাধীনতা । প্রয়োজন হলে আবার সকলে একত্রিত হয়ে শেখ হাসিনার নেতৃত্বে রক্ত দিয়ে হলেও বিএনপি-জামায়াতের অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ করে একটি সুখি সমৃদ্ধশালী দেশ গড়ে তুলতে হবে। তার নেতৃত্বেই এদেশ এটি মধ্যবিত্য দেশে পরিনত হয়েছে। আগামী ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করতে বর্তমান সরকার কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। অর্থনৈতিক মুক্তির বিপ্লব ঘটাতে পারলেই এ দেশকে সামনের দিকে এগিয়ে নেয়া সম্ভব। গতকাল রবিবার বিকেলে বেলকুচি উপজেলার আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আয়োজিত জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪০ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি গোপাল চন্দ্র প্রামানিকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কামাল আহম্মেদের সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, সাবেক সহ-সভাপতি আলহাজ এ্যাডঃ আব্দুর রহমান (পিপি), উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ এ.কে.এম ইউসূফজী খান, সাধারন সম্পাদক ফজলুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদার, উপজেলা যুবলীগের আহবায়ক ও ছাত্রলীগের সাধারন সম্পাদক সাজ্জাদুল হক রেজা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক শাহিন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন, মনিরুল ইসলাম মনি প্রমুখ। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস ও আওয়ামীলীগ নেতৃবৃন্দের হাতে ফুল দিয়ে ধুকুরিয়াবেড়া ইউনিয়নের বিভিন্ন দল থেকে হেলাল উদ্দিন, শাজাহান আলী মোল্লা ও হাফিজুর রহমানের নেতৃত্বে প্রায় ৩শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত

রাজনীতি

উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের প্রথম জানাজা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পত...