শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে নাকাল গোটা বিশ্ব। অতিক্ষুদ্র এই ভাইরাসের কাছে যেন অসহায় হয়ে পড়েছে বিশ্বের পরাশক্তিসহ সব দেশ। বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকাও। ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে ব্রিটেন, ইতালি, স্পেন, ফ্রান্স ও ব্রাজিলের মতো রাষ্ট্রগুলোও। এই ভাইরাসের প্রকোপে স্থবির হয়ে পড়েছে বিশ্ব অর্থনীতি। ধ্বংসের দ্বারপ্রান্তে বিশ্ব বাণিজ্য।এমন অবস্থায় আরও অসহায়ত্বের চিত্র ফুটে উঠল জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের কথায়। তিনি বলেছেন, করোনাভাইরাস সমাজের ‘ভঙ্গুর কঙ্কালটিকে’ প্রকাশ করে দিয়েছে। এই ভাইরাসের প্রাদুর্ভাব বিশ্বের ১০ কোটি মানুষকে চরম দারিদ্রের দিকে ঠেলে দিতে পারে। শনিবার দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার ১০২ তম জন্মবার্ষিকীতে তিনি এ কথা বলেছেন। গুতেরেস বলেছেন, বৈশ্বিক অসমতা প্রকাশের ক্ষেত্রে করোনাভাইরাস ‘জ্বলজ্বলে স্পটলাইট’ ছিল।তিনি বলেন, ‘একটি অতিক্ষুদ্র ভাইরাস আমাদেরকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে। এই মহামারী আমাদের বিশ্বের ভঙ্গুরতা প্রদর্শন করেছে।’ জাতিসংঘ মহাসচিব বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা সবচেয়ে দীর্ঘ বৈশ্বিক মন্দার মোকাবিলা করছি। এই ভাইরাসের কারণে ১০ কোটি মানুষ চরম দারিদ্রের মধ্যে পড়তে পারে। আমরা ঐতিহাসিক অনুপাতে দুর্ভিক্ষেরও সম্মুখীন হতে পারি।’ বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোতে অসমতার সমালোচনা করে তিনি বলেন, ‘বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পর্যায় থেকে অসমতা শুরু হয়েছে। তাদের সংস্কারের মাধ্যমে অবশ্যই অসমতা দূর করত হবে। ’সূত্র: এএফপি, রয়টার্স

সম্পর্কিত সংবাদ

পানি আর ইলিশ ভাসল বাঙালির বেগুন নেই

উপ-সম্পাদকীয়

পানি আর ইলিশ ভাসল বাঙালির বেগুন নেই

ভারতের মুসলমানরা খাঁটি দেশপ্রেমিক: মোদি

আন্তর্জাতিক

ভারতের মুসলমানরা খাঁটি দেশপ্রেমিক: মোদি

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

তিস্তা প্রকল্পে অংশগ্রহণে প্রস্তুত বেইজিং: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

পরিবেশ ও জলবায়ু

তিস্তা প্রকল্পে অংশগ্রহণে প্রস্তুত বেইজিং: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

রাষ্ট্রদূত বলেন, চলতি বছর চীন ২৩টি দ্বিপক্ষীয় সেমিনার এবং ৩০টি বহুপক্ষীয় প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করবে। যেখানে ৫০০-এ...

শাহজাদপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনও' র অসৌজন্যমূলক আচচরণের প্রতিবাদে প্রতিবাদ সভা

শাহজাদপুর

শাহজাদপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনও' র অসৌজন্যমূলক আচচরণের প্রতিবাদে প্রতিবাদ সভা

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিকদের সাথে ইউএনও সাদিয়া আফরিনের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সোমবার দুপুরে শাহজাদপুর প্রেস...