আজ থেকে ২৬ বছর আগের ঘটনা, এক গভীর রাতে ওরলি থেকে বান্দ্রায় নিজের বাড়ি ফিরছিলেন বলিউড তারকা সালমান খান। ফেরার পথে দেখলেন একটি স্কুটার উল্টে পড়ে আছে। সেই স্কুটারটির বেশকিছু দূরে মারাত্মক জখম হয়ে পড়ে আছেন একজন। ব্যাথায় তিনি কাতরাচ্ছেন।
সালমান নিজের গাড়িতে করে ওই লোকটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। আর সে যাত্রায় বেঁচে যান ওই আহত মানুষটি। পরেরদিন সালমান জানতে পারেন যাকে হাসপাতালে নিয়ে গেছেন তিনি তার ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবির কোরিওগ্রাফার জয় বোরাডে।
তখন থেকেই দু’জনের মধ্যে বন্ধুত্বের যাত্রা। এরপর জয় সালমানের অনেক চলচ্চিত্রে কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন। আর ‘হ্যাম আপকে হ্যায় কৌন’ ছবি দিয়ে তো তিনি জাতীয় পুরস্কারই বাগিয়ে নেন। জয় বোরাডেকে ভালোবেসে ‘মাস্টারজি’ বলে ডাকতেন সালমান।
শুধু তাই নয়, জয়ের ক্যানসার ধরা পড়ার খবর জানতে পেরে ব্যক্তিগত ডাক্তারের কাছে এবং মুম্বাইয়ের নামকরা হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে দেন সালমান। এমনকি চিকিৎসার সব খরচও বহন করেন তিনি।
সালমানের এ বন্ধুটি সোমবার পৃথিবী ছেড়ে চলে যান। মৃত্যুর খবর পয়ে সালমান সব শ্যুটিং ফেলে রেখে ছুটে আসেন হাসপাতালে। মৃতদেহ রাখা অ্যাম্বুলেন্সে চড়ে বসেন সালমান খান। সারাটা রাস্তা তিনি বন্ধুর নিথর দেহের পাশেই বসেছিলেন আর অঝোরে চোখের জল ফেলেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...
জাতীয়
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
