মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর উপজেলার চরকাদাই গ্রামের বাসিন্দা শাহাদত হোসেন। বয়স ৫৩ বছর। গোটা শরীরে অসংখ্য গুটি। গুটির কারণে চোখে কম দেখতে পান। মুখ বিকৃত হওয়ায় খেতে পারে না স্বাভাবিকভাবে। চলাচল করতে অনেক কষ্টে।। তবুও সংসার চালাতে মাটির কাজ করতে হয় শাহাদতকে। অজানা এ রোগটি থেকে মুক্তি পেতে চায় দিনমজুর শাহাদত।

কিন্তু অর্থের অভাবে সুচিকিৎসা করতে পারছে না। দরিদ্র শাহাদত সুস্থ জীবনে ফিরে যেতে চিকিৎসা ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

শাহাদত হোসেন জানান, তের বছর বয়সে একদিন খেলতে গিয়ে চোখের উপরে মার্বেল গুটির আঘাত লাগে। কয়েকদিন পর সেখানে একটা গুটি ওঠে। এরপর থেকে পুরো শরীরে গুটি উঠতে শুরু করে। তখন একবার চিকিৎসক দেখিয়েছিলাম। কিন্তু টাকার অভাবে আর ডাক্তার দেখাতে পারছি না। কান্নাজড়িত কণ্ঠে শাহাদত বলেন, সংসারে দুই মেয়ে ও এক ছেলে। কাজ করতে পারি না তবুও পরিবারের মুখে খাবার তুলে দিতে আমাকে মাটির কাজ করতে হয়।

শাহাদত আরো বলেন, রাস্তায় হাঁটতে পারি না। লোকে আমাকে দেখে ভয় করে। আমার সাথে কেউ কথা বলতে চায় না।

সুস্থ জীবন ফিরে পেতে তিনি প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।

মানবসেবায় নিয়োজিত শাহজাদপুরের বেলতৈল আগনুকালী গ্রামের বাসিন্দা মামুন বিশ্বাস জানান, শাহাদত হোসেন একজন দরিদ্র মানুষ। চিকিৎসা ব্যয়ভার করার মতো তার সামর্থ্য নেই। ফেসবুকে তার ছবি দিয়ে আর্থিক সহায়তা চেয়ে পোস্ট দেওয়া হয়েছে। যদি সরকার তার চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করে তবে শাহাদত স্বাভাবিক জীবনে ফিরতে পারবে বলে জানান তিনি।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

পড়াশোনা

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

সৃষ্টিজগতের মধ্যে মানুষই সম্ভবত একমাত্র প্রাণী, যারা জীবিকার জন্য খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য ২০ থেকে ৩০ বৎসর বয়স প...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

স্বাস্থ্য

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।