বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
ফাইল ছবি

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জহিরুল ইসলাম বলেছেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে ছয়টি কোম্পানির কাছ থেকে এক কোটি ৭১ লাখ ১৫ হাজার ৬৫২ লিটার সয়াবিন তেল কিনবে সরকার।

বৃহস্পতিবার (১০ মার্চ) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে সেনা ভোজ্যতেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সুপার অয়েল রিফাইনড লিমিটেড, মেঘনা ভোজ্যতেল শোধনাগার লিমিটেড, সিটি এডিবল অয়েল লিমিটেড, বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেড ও শুন শিং এডিবল অয়েল লিমিটেড থেকে ১ কোটি ৭১ লাখ ১৫ হাজার ৬৫২ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এ জন্য মোট ২৮৭ কোটি ৫৪ লাখ ২৯ হাজার ৫৩৬ টাকায় সরাসরি তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

জহিরুল ইসলাম বলেন, রমজান মাসে যেসব পণ্য বেশি প্রয়োজন, সেসব পণ্যের দাম সহনীয় রাখতে তেল, চিনি, ছোলা ও মসুর ডালও কিনবে সরকার। পণ্যগুলো টিসিবির মাধ্যমে কেনা হবে। তার জন্য সয়াবিন তেলসহ ১৪ হাজার টন চিনি, ১০ হাজার টন ছোলা ও ১৯ হাজার ৫০০ টন মসুর ডাল কেনার চারটি প্রস্তাব সভায় অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৬৯১ কোটি ১১ লাখ ৭৯ হাজার ৫৩৬ টাকা।

সম্পর্কিত সংবাদ

বিয়ে উৎসাহিত করতে ইসলামিক ডেটিং অ্যাপ হামদান

আন্তর্জাতিক

বিয়ে উৎসাহিত করতে ইসলামিক ডেটিং অ্যাপ হামদান

ইরান নতুন একটি ডেটিং অ্যাপ চালু করেছে, যার মাধ্যমে এই ইসলামিক প্রজাতন্ত্রে নারী পুরুষ বিয়ে করার জন্য পরস্পরের সাথে পরিচ...

শাহজাদপুরে বিপুল পরিমান চেলাই মদ ও বিয়ার উদ্ধার করেছে র‌্যাব

শাহজাদপুরে বিপুল পরিমান চেলাই মদ ও বিয়ার উদ্ধার করেছে র‌্যাব

শাহজাদপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জ র‌্যাব ১২ শাহজাদপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমান বিয়ার ও ম...