মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার বলতৈল ইউনিয়নের চর-বেলতৈল গ্রামের মৃত আক্তার মোল্লার বড় ছেলে রমজান(১৭)। হাত-পা প্রায় অকেজো, মানুষের দ্বারে দ্বারে ছুটেও ছেলের জন্য একটি হুইল চেয়ার পাননি অসহায় রমজানের মা নাজু বেগম।

জানা যায়, গত ৩ বছর পূর্বে রোগে ভুগে রমজানের পিতা আক্তার মোল্লা মৃত্যু বরণ করেন। তারপর থেকেই দারিদ্র্যতার কষাঘাতে ভুগতে থাকে প্রতিবন্ধী রমজান ও তার পরিবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবন্ধী রমজানের(১৭) নিয়ে একটি ভিডিও ভাইরাল হলে অনেকের মতো নজরে আসে শাহজাদপুরের মানবিক মানুষ ও স্থানীয় ব্যাবসায়ী শাহবাজ খান সানির। তখন তিনি অসহায় পরিবারের সাথে যোগাযোগ করে তার প্রতিষ্ঠিত আব্দুল লতিফ খান ও রাজিয়া সুলতানা খান ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি হুইল চেয়ার প্রদান করেন। নতুন হুইল চেয়ার পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে রমজানসহ তার পুরো পরিবার।

আব্দুল লতিফ খান ও রাজিয়া সুলতানা খান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহবাজ খান সানি বলেন, রমজানের এরকম জীবন ফেসবুক দেখে আমি ভীষণ কষ্ট অনুভব করেছি। আমার বাবা ও মায়ের নামে প্রতিষ্ঠিত সংস্থার পক্ষ থেকে রমজানকে হুইল চেয়ার দিতে পেরে নিজেও খুব আনন্দ অনুভব করছি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

উল্লাপাড়া সংবাদ

উল্লাপাড়া সংবাদ

উন্মুক্ত বাজেট আলোচনা সভা

শাহজাদপুরে বাবুলের নারী ব্যবসার চালচিত্র

অপরাধ

শাহজাদপুরে বাবুলের নারী ব্যবসার চালচিত্র

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথিত সোর্সের ছদ্মাবরণে শাহজাদপুরে দীর্ঘদিন ধরে আশ্রিত না...

শাহজাদপুরে গালা ইউনিয়ন ছাত্রলীগ (জাসদ)'র কমিটি গঠন

রাজনীতি

শাহজাদপুরে গালা ইউনিয়ন ছাত্রলীগ (জাসদ)'র কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : গতকাল বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী গালা ইউনিয়নে বাংলাদেশ ছাত্রলীগ (জ...

চৌহালীতে নিখোঁজ শিশু জিহাদের এখন সন্ধ্যান মেলেনি

চৌহালীতে নিখোঁজ শিশু জিহাদের এখন সন্ধ্যান মেলেনি

চৌহালী প্রতিনিধিঃ চৌহালীতে যমুনা নদীর তীরে খেলার সময় পানিতে পড়ে গিয়ে নিখোঁজ শিশু জিহাদ হ...