শনিবার, ২১ মার্চ ২০২৬

স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে টানা আন্দোলনের অংশ হিসেবে  আজও মানববন্ধন-সড়ক অবরোধ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) শিক্ষার্থীরা। এদিন ২৬ জানুয়ারি রবিবার বেলা সাড়ে ১১টা থেকে শুরু করে বিকেল পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন ও সড়ক অবরোধ করে রবিয়ানরা। তাদের সমর্থন করে শাহজাদপুর স্বার্থরক্ষা কমিটির নেতৃবৃন্দরাও তাদের সাথে আন্দোলনে অংশ নিচ্ছেন। 

জানা যায়, স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে গত কয়েকদিন ধরে বগুড়া -নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন রবিয়ানরা। এতে সৃষ্টি হয় কয়েক কিলোমিটারের দীর্ঘ যানজট। দেখা যায় জন-ভোগান্তি।

শিক্ষার্থীরা জানায়, ‘নিজস্ব হল না থাকায় আবাসন সংকটের পাশাপাশি মহিলা কলেজ ও কমিউনিটি সেন্টারে ক্লাস চলায় আমরা একাডেমিকভাবেও ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। বারবার যৌক্তিক ওই দাবী উত্থাপন করা হলেও কর্ণপাত করছে না সংশ্লিষ্টরা।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হাসান তালুকদার জানান, ‘স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য নয় হাজার দুইশত কোটি টাকার প্রজেক্ট জমা দেয়া হলেও সরকারের পরামর্শে তা বারবার সংকুচিত করতে করতে দীর্ঘ সময় ব্যয় হয়েছে। সর্বশেষ প্রায় ছয়শ কোটি টাকার প্রজেক্ট সাবমিট করা হয়েছে, যা ইউজিসি হয়ে পরিকল্পনা কমিশনে গিয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস নির্মানের বাজেট পাবে কি না তা আগামী ২৮ জানুয়ারির সভায় জানা যাবে।’

উল্লেখ্য, ২০১৫ সালের ৮ মে বিশ্বকবির ১'শ ৫৪তম জন্মবার্ষিকীতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী। ১১ মে ২০১৫ তারিখে মন্ত্রী সভার বৈঠকে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন,২০১৫’-এর খসড়া অনুমোদন পাওয়ার পরবর্তীতে ২০১৭ সালের ২৬ জুলাই সংসদে পাস হয় ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন।’ কিন্তু প্রতিষ্ঠার ৮ বছর পেরিয়ে গেলেও ভাড়াকৃত ক্যাম্পাস ও ভবনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বিশ্বিবদ্যালয় কর্তৃপক্ষ। 

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

ধর্ম

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

সম্পাদকীয়

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট এর আওতায় উপজেলা পরিষ...