রবিবার, ২২ মার্চ ২০২৬
ছবি: শাহজাদপুরসংবাদডটকম

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান  জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সাথে  রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ শাহ্ আজমের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। এসময় সেনাপ্রধানকে ফুলের ফুলের তোড়া তোরা দিয়ে শুভেচ্ছা জানান।

আজ বুধবার(২৯ ডিসেম্বর) দুপুরে  সিরাজগঞ্জের  শাহজাদপুর উপজেলায় নুকালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর ভাইস-চ্যান্সেলর(ভিসি) প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। মতবিনিময়কালে  রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয় সেনাবাহিনী প্রধানকে জানান, বঙ্গবন্ধুর স্বপ্নের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে বঙ্গবন্ধু কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বাত্মক কাজ করে যাচ্ছেন। এ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর নিয়োগপ্রাপ্তির পর থেকেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা'র নেতৃত্বে পরিচালিত বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে যুক্ত করতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। উচ্চশিক্ষায় এই নবপ্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি যাতে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষমতা অর্জন করতে পারে, সে ব্যাপারে আমাদের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী অক্লান্ত শ্রম দিয়ে যাচ্ছেন। 


রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, উচ্চশিক্ষার প্রসারে সেনাবাহিনীও সরকারের সাথে একযোগে কাজ করে যাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে, আমি ব্যক্তিগতভাবে শিক্ষানুরাগী। আমার বাবা একজন অধ্যাপক ছিলেন এবং আমার মেয়েও অধ্যাপনার সাথে যুক্ত রয়েছেন। উচ্চশিক্ষার উৎকর্ষ প্রতিষ্ঠায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অভিযাত্রায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবে বলে তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহ্ আজম মহোদয় সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ-এর  ভাইস-চ্যান্সেলর-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের পূর্বে সেনাপ্রধানের উপস্থিতিতে  বাংলাদেশ সেনাবাহিনী সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় নুকালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হতদরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করে।

সম্পর্কিত সংবাদ

জুতা পরে কমলমতি শিশুদের ক্লাসে ঢুকতে দেয় না প্রধান শিক্ষক

শিক্ষাঙ্গন

জুতা পরে কমলমতি শিশুদের ক্লাসে ঢুকতে দেয় না প্রধান শিক্ষক

বিদ্যালয়ের কমলমতি শিশুদের জুতা পায়ে দিয়ে শ্রেণি কক্ষে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল ল...

শাহজাদপুরে ৯শ পিছ ইয়াবা ও নগদ অর্থসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহজাদপুর

শাহজাদপুরে ৯শ পিছ ইয়াবা ও নগদ অর্থসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহজাদপুরে থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯০০ পিচ ইয়াবা ও নগদ এক লক্ষ দশ হাজার টাকাসহ চঞ্চল ব্যাপারী (২১) নামের...

বিধিনিষেধ না মানায় শাহজাদপুরে ১৬ জনকে জরিমানা

শাহজাদপুর

বিধিনিষেধ না মানায় শাহজাদপুরে ১৬ জনকে জরিমানা

লকডাউন কার্যকর করতে বুধবার শাহজাদপুর ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়। কিন্ত সরকারি বিধি...

শাহজাদপুরে স্বাস্থ্যবিধি না মানায় ৬ জনের জরিমানা

শাহজাদপুর

শাহজাদপুরে স্বাস্থ্যবিধি না মানায় ৬ জনের জরিমানা

মঙ্গলবার(১৩ই জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত বিনা কারণে ঘরের বাইরে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা, মুখে মাস্ক না পড়াসহ বিভ...

ঘোড়াঘাটে পুলিশের এসআই সহ ৮ জন করোনা আক্রান্ত

বাংলাদেশ

ঘোড়াঘাটে পুলিশের এসআই সহ ৮ জন করোনা আক্রান্ত

দিনাজপুরের ঘোড়াঘাটে একদিনে পুলিশের এসআই সহ ৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ঘোড়াঘাট উপজেলায় করোনা রোগীর সংখ...

শাহজাদপুর থানার ৭ পুলিশসহ ৫০ জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও নারীর শ্লীলতাহানীর মামলা

অপরাধ

শাহজাদপুর থানার ৭ পুলিশসহ ৫০ জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও নারীর শ্লীলতাহানীর মামলা

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুর থানার ৭ পুলিশ সহ ৫০ জনের নামে গতকাল বুধবার দুপুরে চাঁদাবাজি ও নারীর শ্লীলতাহানীর মামলা দায়ের...