মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মেরিনা জাহান  নৌকা প্রতীকে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। ১৬০ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মেরিনা জাহান কবিতা (নৌকা) প্রতীকে পেয়েছেন ১১০৫৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোক্তার হোসেন ( লাঙ্গল) প্রতিকে পেয়েছেন ৫৩৫ ভোট। সতন্ত্র প্রার্থী মোঃ হুমায়ন কবির ( মোটরগাড়ি) প্রতিকে পেয়েছেন ৩৪০ ভোট।

রাত ০৯.০০ শাহজাদপুর উপজেলা পরিষদের হলরুমে নির্বাচন কমিশন কর্তৃক আয়োজিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এই ঘোষণা দেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম । এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, অতিরিক্ত আঞ্চলিক মোঃ আহমদ আলী, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, ন‌ওগার নিয়ামতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউল হক খান।

এ আসনের ১৩ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ভোটার রয়েছেন ৪ লক্ষ ২০ হাজার ৭৮০জন। উপ নির্বাচনে ১৬০টি কেন্দ্রের  ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন করা হয়।  

সকাল ৮টা থেকে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়ে শান্তিপূর্ণভাবে বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে বিকেল ৪ টা পর্যন্ত।

নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৩ হাজার ৭৫৪ জনকে নিয়োগের পাশাপাশি নির্বাচনী আচরনবিধি ও আইন শৃংখলা রক্ষায় মোতায়েন ছিল ১৪ ম্যাজিষ্ট্রেট সহ পুলিশ আনসার। 

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর এই আসনের প্রয়াত সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন চিকিৎসাধীন অবস্থায় তুরস্কে মারা গেলে এই আসন শুণ্য ঘোষনা করে নির্বাচন কমিশন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ধর্ম

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর...

শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য   বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল

খেলাধুলা

শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি : গত মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে সিরাজগঞ্জের বেলকুচিতে রং এর খেলা ও আনন্দ মিছিল হয়েছে।...

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

জাতীয়

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী হাইস্কুল মাঠে বাংলাদেশ

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি