সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ও সলঙ্গা থানার সলঙ্গা ইউনিয়নের গোজা ব্রীজ এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রাস্তা পাড় হওয়ার সময় ট্রাকচাপায় দীপঙ্কর কুমার দ্বীপ (২০) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে।
সে রায়গঞ্জ উপজেলা ও সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের মধ্য ভরমোহনি গ্রামের শ্রী কেষ্ট কুমারের ছেলে ও সলঙ্গা ডিগ্রি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী জানান, এ দিন সকালে গোজা ব্রিজ এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ৯শ পিছ ইয়াবা ও নগদ অর্থসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
শাহজাদপুরে থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯০০ পিচ ইয়াবা ও নগদ এক লক্ষ দশ হাজার টাকাসহ চঞ্চল ব্যাপারী (২১) নামের...
শাহজাদপুর
বিধিনিষেধ না মানায় শাহজাদপুরে ১৬ জনকে জরিমানা
লকডাউন কার্যকর করতে বুধবার শাহজাদপুর ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়। কিন্ত সরকারি বিধি...
শাহজাদপুর
শাহজাদপুরে স্বাস্থ্যবিধি না মানায় ৬ জনের জরিমানা
মঙ্গলবার(১৩ই জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত বিনা কারণে ঘরের বাইরে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা, মুখে মাস্ক না পড়াসহ বিভ...
বাংলাদেশ
ঘোড়াঘাটে পুলিশের এসআই সহ ৮ জন করোনা আক্রান্ত
দিনাজপুরের ঘোড়াঘাটে একদিনে পুলিশের এসআই সহ ৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ঘোড়াঘাট উপজেলায় করোনা রোগীর সংখ...
অপরাধ
শাহজাদপুর থানার ৭ পুলিশসহ ৫০ জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও নারীর শ্লীলতাহানীর মামলা
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুর থানার ৭ পুলিশ সহ ৫০ জনের নামে গতকাল বুধবার দুপুরে চাঁদাবাজি ও নারীর শ্লীলতাহানীর মামলা দায়ের...
রাজনীতি
শাহজাদপুরে সোনাতনী ইউনিয়ন যুবদল সভাপতি গ্রেফতার
শাহজাদপুর প্রতিনিধি : বহুল আলোচিত সায়দাবাদে ট্রেনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা দুটি মামলায় সিরাজগঞ্জের শাহজ...
