মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

শাহজাদপুরে করোনার কঠোর বিধিনিষেধ অমান্য করায় ১৬ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার(১৪জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযানকালে বিধিনিষেধ না মানায় ওইসব ব্যক্তিদের বিভিন্ন হারে অর্থদন্ড দেয়া হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন হারে জরিমানার ২০ হাজার টাকা আদায় করা হয়।

এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেন।

বুধবার(১৪জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন শাহজাদপুর ভ্রাম্যমান আদালতের পেশকার মোঃ আব্দুল হাই শেখ।

জানা যায়, করোনা সংক্রমণ রোধে সারাদেশে ১ জুলাই থেকে কঠোর লকডাউনের ঘোষণা করা হয়েছে। লকডাউন কার্যকর করতে বুধবার শাহজাদপুরে ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়। কিন্ত সরকারি বিধিনিষেধ অমান্য ও স্বাস্থ্যবিধি না মানায় ১৬ জনকে অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

এসময় করোনা সংক্রমণ রোধে প্রশাসনের পক্ষ থেকে সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়ীক বরখাস্ত

অপরাধ

শাহজাদপুরে পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়ীক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারেছ আলীকে...

উল্লাপাড়া সংবাদ