সোমবার, ২৩ মার্চ ২০২৬

কাঁঠাল কাঁচা এবং পাকা দুইভাবেই খাওয়া যায়। কাঁচা কাঁঠাল বলুন কিংবা এঁচোড়, এর তরকারির ভক্ত অনেকেই। সবজি হিসেবে খাওয়া যায় এই ফল। কাঁঠালে থাকে বিটা ক্যারোটিন, ভিটামিন এ, সি, বি-১, বি-২, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামসহ নানা রকমের পুষ্টি এবং খনিজ উপাদান। যা আমাদের শরীর সুস্থ ও সবল রাখতে সাহায্য করে। পাশাপাশি ভিটামিনের চাহিদাও পূরণ করে কাঁঠাল। এটি দিয়ে উপাদেয় অনেক খাবার তৈরি করা যায়। এছাড়া আমাদের স্বাস্থ্যের জন্য কাঁচা কাঁঠাল খুবই উপকারী। পাকা কাঁঠালের মতোই কাঁচা কাঁঠালের রয়েছে অনেক পুষ্টিগুণ।

জেনে নিন কাঁচা কাঁঠালের বার্গারের রেসিপি-

কাঁচা কাঁঠালের বার্গার : তৈরীর উপকরণের মধ্যে রয়েছে; কাঁচা কাঁঠাল-৩ কাপ, আদা বাটা-১ চা চামচ, রসুন বাটা-১ চা চামচ, গরম মসলা গুঁড়া- ১ চা চামচ, বেসন-২ টেবিল চামচ, টমেটোর সস-২ টেবিল চামচ, সয়া সস-১ টেবিল চামচ, ডিম- ১টি, গোল মরিচের গুঁড়া- ১ টেবিল চামচ, ব্রেডক্রাম- ২ টেবিল চামচ, তেল ভাজার জন্য ও লবন পরিমানমতো।

প্রস্তুত প্রণালী : প্রথমে কাঁঠাল সিদ্ধ করে পানি ঝরিয়ে বেটে নিতে হবে। এরপর বেটে রাখা কাঁঠালের সঙ্গে তেল বাদে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর চুলায় ফ্রাইপ্যান বসিয়ে ২ টেবিল চামচ তেল দিতে হবে। তেল গরম হলে পেটিগুলো ভেজে নিতে হবে। বেশি তেল দেওয়া যাবে না। অল্প অল্প করে তেল দিয়ে ভাজতে হবে। এই ফাঁকে বার্গারের বনটি মাঝখানে পাশ দিয়ে কেটে একটু সেকে নিতে হবে। বনের নিচের অংশ সস মেখে বার্গারের পেটি বসিয়ে দিতে হবে। পেটির ওপরে টমেটো, শসা দিয়ে ওপরে আর একটু সস দিতে হবে। তৈরি হয়ে গেল মজাদার কাঁঠালের বার্গার।

সস তৈরী : গুঁড়ো দুধ-১ টেবিল চামচ, টমেটোর সস-৩ টেবিল চামচ, মেয়োনেজ-২ টেবিল চামচ, চিনি-১ টেবিল চামচ, সরিষার তেল- আধা টেবিল চামচ। সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সসটি বার্গারের স্বাদ অনেকটা বাড়িয়ে দেবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...