১ হাজার ১৭৪ ক্যারেটের একটি হীরার সন্ধান মিলেছে আফ্রিকার দেশ বতসোয়ানায়। ছবি: রয়টার্স
১ হাজার ১৭৪ ক্যারেটের একটি হীরার সন্ধান মিলেছে আফ্রিকার দেশ বতসোয়ানায়। ছবি: রয়টার্স
বিশ্বের তৃতীয় বৃহত্তম হীরার সন্ধান মিলেছে আফ্রিকার দেশ বতসোয়ানায়। বিশাল আকৃতির এ হীরা ১ হাজার ১৭৪ ক্যারেটের। এটি এতই বড় যে হাতের তালুতে রাখলে পুরোটা জুড়ে থাকে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হীরাটি উত্তোলন করেছে ‘লুকারা’ নামে কানাডার একটি প্রতিষ্ঠান। গতকাল বুধবার বতসোয়ানার রাজধানী গ্যাবোরোনে দেশটির মন্ত্রিপরিষদে হীরাটি দেখানো হয়। এর আগে গত ১২ জুন অমসৃণ হীরাটির সন্ধান পাওয়া যায়। কিছুদিন আগেই দেশটি থেকে বড় আরেকটি হীরার সন্ধান পাওয়া গিয়েছিল।
‘লুকারা’র ব্যবস্থাপনা পরিচালক নাসিম লাহড়ি জানান, বিশাল আকৃতির হীরাটি উত্তোলন করতে পারা বতসোয়ানা ও তাঁদের প্রতিষ্ঠানের জন্য একটি ইতিহাস। বিশ্বের বৃহত্তম হীরাগুলোর মধ্যে আকৃতির দিক দিয়ে এর অবস্থান তৃতীয় বলে জানান তিনি।
এর কিছুদিন আগে ১ জুন বতসোয়ানায় খনিজ উত্তোলনকারী প্রতিষ্ঠান দেবসোয়ানা ১ হাজার ৯৮ ক্যারেটের একটি হীরা উত্তোলন করে।
১০০ বছরের বেশি সময় আগে ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকার একটি খনি থেকে বিশ্বের সবচেয়ে বড় হীরা উত্তোলন করা হয়েছিল। ‘কালিনান’ নামে ওই হীরা ৩ হাজার ১০৬ ক্যারেটের ছিল। আফ্রিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি হীরা উত্তোলন করা হয় বতসোয়ানার খনিগুলো থেকে।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
