সিরাজগঞ্জের শাহজাদপুর চৌকি আদালতে কর্মরত মোঃ আজাদ রহমান নামে এক আইনজীবীর সহকারির মামলা পরিচালনার ডায়েরী ও গুরুত্বপূর্ণ মুল দলিলসহ ব্যাগ চুরি হওয়ার তিন দিন পরে অক্ষত অবস্থায় লাল ব্যাগে প্যাকেট করে চিরকুট লিখে ফেরত দিয়েছে অজ্ঞাত চোর। ব্যাগের উপড় ছোট সাদা কাগজের চিরকুটে মালিকের নাম ও মোবাইল নাম্বার লেখা ছিলো।
অ্যাডভোকেট মোঃ শাহ জালাল মিয়ার সেরেস্তায় কর্মরত ঐ ব্যাগের মালিক আজাদ রহমান জানান যে, গতরোববার (২৭ফেব্রুয়ারী) সকালে সেরেস্তার টেবিলে একটি ব্যাগে কেস ডায়েরি কিছু মুল দলিল ও অন্যান্য মুল্যবান মালামাল রেখে আদালতের এজলাসে যাওয়ায় পরে ফিরে এসে দেখি আমার ব্যাগটি টেবিলে নাই। এদিকে ব্যাগসহ ডায়েরী দলিল ও মালামাল হারানোর পরে বহু খোজাখুজি করে সন্ধান না পেয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে যাই। তিনি আরো বলেন, হঠাৎ বুধবার সকালে আইনজীবী সমিতির সভাপতি শেখ মহিউদ্দিন মনি মুঠোফোনে ব্যাগ পাওয়ার বিষয়ে জানালে স্বস্তি ফিরে পাই। ফেরত না পেলে সাধারন মানুষের অপূরনীয় ক্ষতির কারন হতো। এ ঘটনায় কাউকে সন্দেহ না করলেও রসিকতার ছলে ঘটনায় জড়িতকে শিক্ষিত চোর সম্মোধন করে ধন্যবাদ জানিয়েছেন আজাদ রহমান।
কিন্তু প্রশ্ন হচ্ছে, চোর ব্যগটা কেনইবা চুরি করল? চুরিই যদি করার ছিল, তাহলে তিনদিনের মাথায় ফিরিয়েই দিলো কেন? যাই হোক, আজাদ রহমান ভাগ্য ভালো, যে এই চোরের পাল্লায় পড়েছিলেন, তা না হলে তো, চুরি যাওয়া জিনিস এই ভাবে ফেরত পাওয়ার সৌভাগ্য তো সবার হয় না! অপরদিকে এ ঘটনাকে উদ্বোগ প্রকাশ করে আদালত চত্বরে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছেন অনেকে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২
সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...
আন্তর্জাতিক
ট্রাম্পের কাজ টেলিভিশন দেখা ও সমালোচনা করা: বিল ক্লিনটন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন বলেন, তার অধীন ওভাল অফিস বিশৃঙ্খল ঝড়ের...
অপরাধ
‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’
আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : র্যাব, ডিবি ও পুলিশের কথিত সোর্স পরিচয়ে ও মানব কল্যাণ সংস্থায় চাকুরি করার কথা বলে শা...
অর্থ-বাণিজ্য
শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!
এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...
জাতীয়
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী
নিজস্ব সংবাদদাতা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দি...
শিক্ষাঙ্গন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...
